‘সবকিছু আরও স্পষ্ট করে দেখতে চাই...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৫
দেশের খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য খবরে এসেছেন। ‘সাইলেন্স আর মিউজিক্যাল জার্নি’ শিরোনামের সেই চলচ্চিত্রে তাঁকে সংগীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে। শেখ সাদী খান ফেসবুকেও বেশ সরব। কথা বলেন বিভিন্ন ইস্যুতে। আজ একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘“তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে”খ্যাত গীতিকার কে জি মোস্তফা, আমি আর দুই পাশে দুই শিল্পী হৈমন্তী রক্ষিত ও প্রিয়াংকা গোপ।’
২ / ৫
সংগীতশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারে মেয়ে পিয়েতা এখন ঢাকার একটি স্কুলে পড়াশোনা করছে। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি বাবা হন। অভিনয়শিল্পী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনের সঙ্গে ২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান অনুষ্ঠিত হয়। পরে ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাঁদের। কোলে নেওয়া পিয়েতার একটি ছবি বাবা বাপ্পা মজুমদার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ছোট্ট পিয়েতা, ২৬ মার্চ ২০২০’।
৩ / ৫
শুরুর দিকে রুহি শুধু র‌্যাম্প মডেলিং করতেন। এরপর টিভি নাটকে কাজ করেন। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। নির্মাতা মনসুর আলীকে বিয়ে করে এখন যুক্তরাজ্যে থাকেন। দুই সন্তানকে নিয়ে তাঁর এখনকার জীবন। তবে মাঝেমধ্যে বিনোদন-সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়েও কথা বলেন। নিজের একটি ছবি পোস্ট করে রুহি আজ লিখলেন, ‘সবকিছু আরও স্পষ্ট করে দেখতে চাই! আসল-নকল, কাছের-দূরের মানুষদের পার্থক্য বুঝতে চাই!’
৪ / ৫
অভিনয়শিল্পী টনি ডায়েস এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। অভিনয় নিয়ে যখন অনেক ব্যস্ত, ঠিক সে সময় পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। তবে সময়-সুযোগ পেলে বাংলাদেশে বেড়াতে আসেন। নিউইয়র্কে থাকা টনি পরিবারের সবাইকে নিয়ে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে বের হন। মুহূর্ত ধরে রাখেন। ভাগাভাগি করেন ফেসবুক বন্ধুদের সঙ্গেও। নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী স্ত্রী প্রিয়া ডায়েসের সঙ্গে আজ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মাই ফেবারিট কালার ইজ অক্টোবর।’
৫ / ৫
একের পর এক নতুন ছবিতে অভিনয়ের খবরে আলোচনায় চিত্রনায়িকা এখন পূজা চেরি। সদ্য শেষ হওয়া দুর্গাপূজা দারুণ ব্যস্ততায় কাটিয়েছেন তিনি। পরিবার ও বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন শহরের বিভিন্ন পূজামণ্ডপ। মুহূর্তগুলো ধরে রেখেছেন। কিছুটা ভাগাভাগি করেছেন ফেসবুকের ভক্ত-অনুসারীদের সঙ্গেও। তেমনই একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। মায়ের সঙ্গে পোস্ট করা ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘একটা ভালোবাসা!’