ফেসবুকে সাড়া ফেলেছে জয়ার নতুন ছবিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি প্রকাশিত হয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘দশম অবতার’–এর ট্রেলার। কলকাতায় অনুষ্ঠিত ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে হাজির হন জয়া। কেমন ছিলেন সেই অনুষ্ঠানে, তার কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে। দেখে নেওয়া যাক সেসব স্থিরচিত্রের কয়েকটি
১ / ৭
ইভেন্ট ডে। দশম অবতার। ট্রেলার প্রকাশ—এমন ক্যাপশনে স্থিরচিত্রগুলো পোস্ট করেছেন জয়া।  ‘দশম অবতার’ ছবির ট্রেলারে জয়া আহসান মেরুন রঙের জ্যাকেট, খোলা চুলে কঠোর দৃষ্টিতে ধরা দিয়েছেন। সিনেমার চার চরিত্রের ‘লুক’ প্রকাশ করেছে জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেইনমেন্ট।
ছবি : জয়ার ফেসবুক
২ / ৭
দশম অবতার ট্রেলারে দেখা যায়, সামনে বসা দুই পুলিশ কর্মকর্তা। হন্যে হয়ে তাঁরা এক সিরিয়াল খুনিকে খুঁজছেন। কিন্তু কোনো তথ্যই নেই পুলিশের কাছে। পুলিশ বিভাগ এ নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। আর এমন মুহূর্তে জয়া আহসান বললেন, ‘আমি সিরিয়াল কিলারকে চিনি। ও নিজেকে ভগবান বিষ্ণুর অবতার মনে করে। টু বি স্পেসিফিক দশম অবতার।’ পুলিশের সামনে খুনিকে নিয়ে এমন খোলামেলা তথ্য দেওয়াতে জয়ার ভক্তরা হয়তো ভাবতে পারেন, জয়া আবার কোন গোলকধাঁধায় পড়লেন! এটি সত্য বলে ভাববেন না। এসব জয়া অভিনীত ‘দশম অবতার’ সিনেমার একটি সংলাপ।
ছবি : জয়ার ফেসবুক
৩ / ৭
নির্মাতা সৃজিত মুখার্জির কপ ইউভার্সের প্রথমবারের মতো কোনো নারী পুলিশের দেখা মিলল, চরিত্রটি ধারণ করেছেন জয়া আহসান। জানা গেছে, ‘২২ শে শ্রাবণ’ ছবির প্রিক্যুয়েল ‘দশম অবতার’।
ছবি : জয়ার ফেসবুক
৪ / ৭
সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’, ‘এক যে ছিল রাজা’ সিনেমায় দেখা গেছে জয়া আহসানকে। কোনোটিতেই তিনি প্রধান চরিত্রে ছিলেন না জয়া। পরিচালকের নতুন সিনেমা ‘দশম অবতার’-এও আছেন জয়া। এ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও তিনি প্রধান চরিত্র নন। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে জানান সৃজিত।
ছবি : জয়ার ফেসবুক
৫ / ৭
পূজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দশম অবতার’-এ আবার জুটি বেঁধেছেন সৃজিত-জয়া, পরিচালক ও অভিনেত্রী জুটি। সিনেমাতে জয়াকে নেওয়ার কারণ জানিয়ে সৃজিত বলেন, এটা অ্যাকশন থ্রিলার। ফিটনেস দরকার। তার সঙ্গে অভিনয়-দক্ষতা। জয়া চরিত্রটির জন্য উপযুক্ত।
ছবি : জয়ার ফেসবুক
৬ / ৭
শুরুতে চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল শুভশ্রী গাঙ্গুলির। তিনি সন্তানসম্ভবা হওয়ার পর তাঁর বদলে বাংলাদেশি অভিনেত্রী চুক্তিবদ্ধ হন।
ছবি : জয়ার ফেসবুক
৭ / ৭
শুভশ্রী প্রসঙ্গে গণমাধ্যমকে জয়া বলেন, ‘কার করার কথা ছিল, তাতে কিছু যায় আসে না। দেখার এটাই, কে শেষ পর্যন্ত চরিত্রটায় স্ট্যান্ড আউট করতে পারলেন। একটা পুতুল যার কাছে যাওয়ার, তার কাছেই যাবে। তেমনই একটা চরিত্র। সৃজিত বারবার আমাকে অন্যরকম চরিত্র দেয়। তবে চরিত্রটিতে ব্যাপ্তি বেশি।’
ছবি : জয়ার ফেসবুক