জমজমাট মণিপুরি নৃত্য, চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর বিরতির পর এবার ঢাকায় দেশ-বিদেশের সাহিত্যিকদের মিলনমেলা বসেছে। আজ দশম লিট ফেস্টের উদ্বোধনী দিনে শিল্প-সাহিত্য নিয়ে নানা আয়োজনের পাশাপাশি নৃত্য, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক আয়োজন ছিল।
১ / ৫
আজ বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উদ্বোধনী আয়োজনের সূচনায় শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় মণিপুরি নৃত্য পরিবেশন করা হয়
ছবি: সৈয়দ জাকির হোসেন
২ / ৫
এ সময় মণিপুরি নৃত্য উপভোগ করেন নোবেল বিজয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ ও ভারতীয় লেখক অমিতাভ ঘোষ মনি। তাঁরা দুজনই নৃত্যের প্রশংসা করেন
ছবি: সৈয়দ জাকির হোসেন
৩ / ৫
সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ তাঁর বক্তব্যে বলেন, ‘খুবই সুন্দর নাচ, মনোরম পোশাক, গান আর ঢাকিদের দুর্দান্ত পরিবেশনা ছিল।’
ছবি: সৈয়দ জাকির হোসেন
৪ / ৫
আজ বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ প্রদর্শনের পর শিল্পী অপরাজিতা মোস্তফার মুখোমুখি হন নির্মাতা নুহাশ হুমায়ূন
ছবি: দীপু মালাকার
৫ / ৫
‘মশারি’, ‘পেটকাটা ষ’সহ নিজের ভৌতিক গল্পের নির্মাণ নিয়ে কথা বলেন নুহাশ; মাঝে দর্শকের প্রশ্নের উত্তরও দেন তিনি
ছবি: দীপু মালাকার