চঞ্চল লিখলেন, ‘১০০% খাঁটি বাংলাদেশি ছায়াছবি’, বাঁধন–সাবিলারা কী লিখলেন

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটির শুটিং শেষ। চলছে সম্পাদনাসহ পোস্টের কাজ। এর মধ্যেই সিনেমার প্রচারণায় গতকাল প্রকাশ করা হয়েছে ক্যারেক্টার লুক পোস্টার। সেই পোস্টার ফেসবুকে পোস্ট করে কী লিখেছেন সিনেমাটির শীর্ষ তারকারা?
১ / ৫
অভিনেতা চঞ্চল চৌধুরী তাঁর চরিত্রের ক্যারেক্টার পোস্টার পোস্ট করে লিখেছেন, ‘আমাদের “বনলতা এক্সপ্রেস” তানিম নূরের সিনেমাটি আসিতেছে। এই ঈদে। ১০০% খাঁটি বাংলাদেশি ছায়াছবি।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনেত্রী আজমেরী হক বাঁধন ‘এশা মার্ডার’ সিনেমার পর ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দিয়ে পর্দায় আসছেন। তিনি সুরমা চরিত্রে অভিনয় করবেন। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সুরমা আসছে বড় পর্দায়। এই ঈদে “বনলতা এক্সপ্রেস”–এ তাকে দেখুন—সিনেমা হলে দেখা হবে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
অভিনেতা শরীফুল রাজ নিজের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তানিম নূর পরিচালিত এবং হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত “বনলতা এক্সপ্রেস” আসছে এই ঈদুল ফিতরে। ঈদে সিনেমাটি দেখুন আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
সিনেমায় চিত্রা চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে। তিনি এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এবার তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা মুক্তি পাচ্ছে। ছবিটি ভাগাভাগি করে তিনি লিখেছেন, ‘আপনাদের চিত্রা।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
৫. সিনেমায় আজিজ চরিত্রে দেখা যাবে অভিনয়শিল্পী শ্যামল মাওলাকে। তিনি ক্যারেক্টার লুকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসছে আমাদের “বনলতা এক্সপ্রেস” সিনেমা।’
ছবি: ফেসবুক থেকে