১০ ছবিতে অজানা মান্নার গল্প

ঢালিউডের জনপ্রিয় নায়ক মান্নার প্রয়াণ দিবস আজ। এ দিনে ভক্তদের কাছে আবেগঘন হয়ে ওঠে তাঁর পরিবারের স্মৃতিগুলো। পর্দার অ্যাকশন নায়ক মান্না ব্যক্তিজীবনে ছিলেন একেবারেই ভিন্ন—একজন স্নেহশীল বাবা, ভালোবাসায় ভরা স্বামী এবং পরিবারপ্রেমী মানুষ। পরিবারের সঙ্গে তোলা তাঁর বিভিন্ন সময়ের ১০টি ছবিতে উঠে এসেছে সেই অজানা, ব্যক্তিগত মান্নার গল্প।
১ / ১০
ছবিতে ছেলেকে কোলে নিয়ে হাসিমুখে দেখা যায় মান্নাকে। ব্যস্ততার ফাঁকেও ছেলের সঙ্গে সময় কাটানোই ছিল তাঁর সবচেয়ে বড় আনন্দ।
ছবি: ফেসবুক থেকে
২ / ১০
নায়ক মান্না শুটিং নিয়ে নিয়মিত হলেও প্রায়ই পরিবারের জন্য সময় বের করতেন। এমন একটি পারিবারিক ছবিতে স্ত্রী ও ছেলের সঙ্গে এই নায়ক।
ছবি: ফেসবুক থেকে
৩ / ১০
ভালোবেসে শেলী মান্নাকে বিয়ে করেছিলেন এই নায়ক। ক্যারিয়ারের নানা সময় স্ত্রী ছায়ার মতো মান্নার পাশে ছিলেন। রোমান্টিক একটি ছবিতে এই দম্পতি।
ছবি: ফেসবুক থেকে
৪ / ১০
৪. মা–বাবার এই ছবি ফেসবুক পোস্ট করে চার বছর আগে মান্নার ছেলে সিয়াম ইলতিমাস লিখেছেন, ‘বাবা, ১৪ বছর মিস ইউ।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ১০
সবে ছেলে হাঁটা শিখেছে। এমন একটি মুহূর্তে ছেলেকে দাঁড়িয়ে রেখে মান্নার খুশির একটি মুহূর্ত। ছবিটি ছেলে ফেসবুকে পোস্ট করেন বাবাকে ভালোবাসার কথা জানিয়ে।
ছবি: ফেসবুক থেকে
৬ / ১০
নায়ক মান্নার সঙ্গে স্ত্রী ও সন্তান। মায়ের প্রতি ভালোবাসা দেখে ছেলে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বাবা তোমার অনেক ভাগ্য ভালো ছিল, মায়ের মতো একজন মেয়েকে পেয়েছিলে।’
ছবি: ফেসবুক থেকে
৭ / ১০
ফেসবুকে ছেলের পছন্দের আরেকটি ছবিতে নায়ক মান্না। এই নায়ককে দেখা যাচ্ছে গিটার হাতে। তবে শুটিং নাকি পারিবারিক কোনো মুহূর্তে, সেটি তিনি লেখেননি।
ছবি: ফেসবুক থেকে
৮ / ১০
পরিবার নিয়ে বিভিন্ন সময় দেশের বাইরেও ঘুরতে গিয়েছেন এই নায়ক। লন্ডনের হাই স্ট্রিট কেনসিংটন স্টেশনের পাশে ছেলের সঙ্গে এই নায়ক। ছবিটি পাঁচ বছর আগে বাবার প্রয়াত দিবসে পোস্ট করেছিলেন মান্নার ছেলে।
ছবি: ফেসবুক থেকে
৯ / ১০
পরিবারের সঙ্গে মান্নার নানা মুহূর্তের ছয়টি সিনেমার ছবি পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন তাঁর ছেলে ইলতিমাস। সেখানে এক ভক্তের মন্তব্য, ‘লিজেন্ডরা কখনো মরে না।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
১০ / ১০
নায়ক মান্না তখনো মান্না হয়ে ওঠেননি। তাঁর সংগ্রামের পর্ব চলছে। সেই সময়ের একটি ছবিতে এই নায়ক। প্রায়ই বাবার এমন অনেক ছবি ফেসবুকে পোস্ট করে স্মৃতিকাতর হয়ে যান ছেলে ইলতিমাস। আজ তিনি বাবাকে স্মরণ করে লিখেছেন, ‘১৭ ফেব্রুয়ারি ২০০৮। ৮ বছর কেটে গেছে, তবু আমার ভেতরের এক অংশ যেন সেখানেই আটকে আছে।’
ছবি: ফেসবুক থেকে