১২ হাজার থেকে হঠাৎ শীর্ষে, কে এই ২১ বছরের তরুণী

কয় দিন আগেও আইএমডিবির তালিকায় এই অভিনেত্রীর অবস্থান ছিল ১২ হাজারের পড়ে। নিয়মিত আইএমডিবির জনপ্রিয়তার এই তালিকায় হঠাৎই চমকে দিয়েছেন ক্লোয়ি লিয়া। ২১ বছর বয়সী কে এই অভিনেত্রী, তাঁকে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে। দেখুন ছবিতে...
১ / ৫
এই অভিনেত্রী পাঁচ বছর আগে ‘ফাউন্ডেশন’ সিরিজ দিয়ে প্রথম আলোচনায় আসেন। দীর্ঘদিন পরে তিনি নতুন করে সাড়া জাগিয়েছেন ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে। গত সপ্তাহে সিরিজটি এইচবিও ম্যাক্সে প্রচার হয়েছে।
ছবি: আইএমডিবি
২ / ৫
তাঁকে সবচেয়ে বেশি দেখা যায় ঐতিহাসিক ও পিরিয়ড ড্রামায়। শত শত বছর আগের গল্পতেই তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। যে কারণে ‘ডিউন: প্রফেসি’ দিয়েও সাড়া জাগিয়েছিলেন। এটা তাঁর পছন্দের কাজ। এতে ১০ হাজার বছর আগের গল্পে অভিনয় করেছিলেন।
ছবি: আইএমডিবি
৩ / ৫
ব্রিটিশ এই অভিনেত্রীর প্রতিটি চরিত্রেই থাকে দারুণ সাজসজ্জা। ব্যক্তিগত জীবনেও তিনি নানা স্টাইলে নিজেকে হাজির করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর স্টাইল ও উপস্থিতি তরুণদের মধ্যে জনপ্রিয়।
ছবি: আইএমডিবি
৪ / ৫
শৈশবেই তিনি স্কুলের মঞ্চে অভিনয় শুরু করেন। স্কুল থেকেই হঠাৎ জনপ্রিয় সিরিজ ‘স্কট অ্যান্ড বেইলি’–তে অভিনয়ের সুযোগ পান। তখন তাঁর বয়স ছিল ৯ বছর। এই সিরিজের জন্য তিনি শিশু বয়সেই চিলড্রেন’স বাফটা অ্যাওয়ার্ড জয় করেন।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৫ / ৫
মডেলিং ও ফ্যাশন শুটেও তিনি নিয়মিত। তবে কম উচ্চতা নিয়ে শুরুতে তাঁর মধ্যে ভীতি তৈরি হয়েছিল। তাঁর উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। অভিনয়ের প্রতি আগ্রহ তাঁর এই ভীতি দূর করেছে। তাঁর জন্ম ২০০৫ সালে। যুক্তরাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে তিনি আলোচিত।
ছবি: আইএমডিবি