জীবনের সবচেয়ে কঠিন সময়েও গোলাপের মতো ফুটে ওঠো...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, কাজী নওশাবা, মন্দিরা চক্রবর্তীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
কাজী নওশাবা আহমেদ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বাগানবিলাস, আমাকে এই কঠিন সময়ে আরও ভালোবাসতে শেখায়, কানে কানে বলে, ভালোবাসতে যার জন্ম, তার জন্য দুঃখ চাষ, ঘৃণা বিলাসিতা। আর অভিমান অলংকার।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব একাধিক নাটক নিয়ে ঈদে ফিরছেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যে পথে গন্তব্য নেই, সেই পথেই হয়তো জীবনের উত্তর লুকিয়ে আছে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী আলোচনায় আসেন ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সময়েও গোলাপের মতো ফুটে ওঠো।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
কুকুরের সঙ্গে ছবিটি পোস্ট করে অভিনেত্রী শাহানা রহমান লিখেছেন, ‘নতুন বন্ধু পেয়েছি আজ। এত এত মিষ্টি, একটা সন্দেশ। যারা মায়া বোঝে, ভালোবাসা বোঝে।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
শুটিংয়ের ফাঁকে মেতে উঠলেন আড্ডায়। সেই ছবি পোস্ট করে অভিনেতা আবদুল্লাহ রানা লিখেছেন, ‘শুটিংয়ের ফাঁকে সেলফিবাজি।’ তাঁর সঙ্গে অভিনেতা মুসাফির সৈয়দ বাচ্চু।
ছবি: ফেসবুক থেকে