মাঝে মাঝে সারপ্রাইজ পেলে তো ভালোই হয়...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী সুমাইয়া শিমু, তানজিম সাইয়ারা তটিনী, কেয়া পায়েলদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
ঘোরাঘুরি শেষে কয় দিন আগেই বিদেশ থেকে ফিরেছেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। এবার দেশের প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটে গেলেন গ্রামে। তিনি ছবিটি পোস্ট করে জীবনানন্দ দাশের কবিতার লাইন, ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে...।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী সহশিল্পী ফারহান আহমেদ জোভানের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মাঝে মাঝে সারপ্রাইজ পেলে তো ভালোই হয়।’ মূলত তাঁর অভিনীত ‘পাশে থাকার গল্প’ নাটকের প্রচারণায় এটি লিখেছেন।
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
অভিনেত্রী সামিরা খান মাহির আজ জন্মদিন। তাঁকে শুভকামনা জানিয়ে আরশ খান লিখেছেন, ‘পাখিদের দেখে শিখে নাও মাহি উড়তে হবে বহুদূর। শুভ জন্মদিন।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
কেয়া পায়েল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পরীক্ষার আগে আমি।’ সেখানে এক ভক্ত লিখেছেন, ‘পরীক্ষা নিয়ে কী পরিমাণ যে টেনশন করছে, সেটা চেহারা দেখেই বোঝা যাচ্ছে।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
অভিনয়শিল্পী পার্থ শেখ লিখেছেন, ‘যাঁরা যাঁরা এখনো ভোট দেননি এখনি ভোট দিন।’ ভক্তরা জাতীয় নির্বাচনের কথা মন্তব্যে বলেও মূলত পার্থ মেরিল–প্রথম আলোয় প্রাথমিক ভাবে মনোনয়ন পেয়েছেন। এবার দর্শকদের কাছে সেই ভোটই চাইছেন। ছবি: ফেসবুক থেকে