‘ব্রাজিল কি চাপে আছে?’

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৬
ইরফান সাজ্জাদ ব্রাজিলের সমর্থক। তিনি মজা করে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ছাতা বালতি সব নিয়ে নেমেছি! বৃষ্টি বন্যা যাই হোক আর্জেন্টিনার পাশে আছি।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৬
অভিনয়শিল্পী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম লিখেছেন, ‘মেসি এবং এমবাপ্পে দুজনেই আগেরবারের মতোই ফর্মে আছে। এমবাপ্পে গতবার প্রায় কাপ নিয়েই গিয়েছিল। এবার বোধহয় নিবেই।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৬
মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী এখন অভিনেত্রী। তিনি সম্প্রতি শেষ করেছেন তৌসিফ মাহবুবের সঙ্গে নাটকের শুটিং। ব্যস্ততার ফাঁকেই চলছে বিশ্বকাপ ফুটবল দেখা। মালাইকা লিখেছেন, ‘ম্যাচের জন্য জেগে ছিলাম, এখন ক্লাসের জন্য জেগে আছি। তোমাদের দিন কেমন যাচ্ছে?’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৬
এবার নকআউট পর্বে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। সেটাই মজা করে ব্রাজিলের সমর্থক গায়ক কুদ্দুস বয়াতী লিখেছেন, ‘জীবনটা যদি আর্জেন্টিনার মতো সহজ হতো।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৬
আর এক দিন পরেই নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। শক্তিশালী দুই দল। ছবিটি পোস্ট করে দীপা খন্দকার সেই বার্তাই দিলেন। তিনি লিখেছেন, ‘ব্রাজিল কি চাপে আছে?’ বেশির ভাগ ব্রাজিল সমর্থক প্রিয় দলকে এগিয়ে রেখেছেন। তাঁরা লিখেছেন,‘ব্রাজিল জিতবে।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৬ / ৬
ব্রাজিলের সমর্থক হলেও খেলা নিয়ে খুব একটা সরব নন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তিনি নাটকের প্রচারণা নিয়ে ব্যস্ত। তটিনী লিখেছেন, ‘কেমন লেগেছে, “তোমার আমার প্রেম।” নাটকটি ভিউতে রেকর্ড গড়েছে। এক দিনেই নাটকটি দেখেছেন প্রায় ৫০ লাখের বেশি দর্শক।
ছবি: ফেসবুক থেকে