এক্স–এর সঙ্গে একটি সুন্দর মুহূর্ত...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী পূজা চেরি, কেয়া পায়েল, সাবিলা নূরদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
পূজা চেরি অভিনীত ‘দম’ আসছে ঈদে মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারণা শুরু না হলেও এরই মধ্যে ফেসবুক সরব তিনি। এই নায়িকা ছবি পোস্ট করে লিখেছেন, ‘যেখানে আছ, যা কিছু তোমার আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করো।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনেত্রী কেয়া পায়েল প্রশংসিত হচ্ছেন ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটক দিয়ে। তিনি নাটকটি সহশিল্পীর সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এক্স–এর সঙ্গে একটি সুন্দর মুহূর্ত।’ মূলত নাটকের গল্পে অভিনেতা ইরফান সাজ্জাদ তাঁর প্রাক্তন প্রেমিক। ইরফান আরেক পোস্টে লিখেছেন, ‘বন্ধুরা! যার যার অবস্থান থেকে পালাও।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
অভিনেত্রী সাবিলা নূর ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভূমধ্যসাগর অঞ্চলের ফুলের মতো, আমার স্টাইল সব সময় সরল এবং আমার নিজের মতো। কথাটি ঠিক—আত্মবিশ্বাসই সবচেয়ে সুন্দর সাজ।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
দুই বছর আগের বইমেলার ছবি পোস্ট করে অভিনেত্রী শানারেই দেবী শানু লিখেছেন, ‘বইমেলা তোমার অপেক্ষায়। এবারের বইমেলা শুরু হচ্ছে আগামীকাল ২৬শে ফেব্রুয়ারি থেকে।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এখন চলছে প্রান্তর দস্তগীর অভিনীত ফিকশন ‘টিফিন বাক্স’। এদিকে চলছে সিনেমা নিয়ে ব্যস্ততা। এর মধ্যেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জীবন প্রায় কখনোই তোমার কথা শুনা বন্ধ করে না।’
ছবি: ফেসবুক থেকে