আলমগীরের জন্মদিনে কারা ছিলেন, দেখুন ছবিতে

গতকাল ৩ এপ্রিল ছিল বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আলমগীরের জন্মদিন। তিনি দিনটি ঘরোয়া পরিবেশে উদ্‌যাপন করেছেন। তবে চলচ্চিত্র জগতের কাছের কিছু মানুষ এদিন রাতের আয়োজনে যুক্ত হয়েছিলেন। কেক কাটা, রাতের খাবার ও আড্ডা ছিল আয়োজনের অংশ। চলুন দেখে নেওয়া যাক আলমগীরের জন্মদিনে কোন কোন তারকা উপস্থিত ছিলেন
১ / ২০
বাংলা সিনেমার চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন উপলক্ষে রুনা লায়লা ও আলমগীর দম্পতির আসাদ অ্যাভিনিউর বাড়িতে বিনোদন জগতের তাঁদের ঘনিষ্ঠজনেরা উপস্থিত হন। পরিচালকেরা যেমন ছিলেন, তেমনই ছিলেন সমসাময়িক ও অনুজপ্রতিম নায়ক–নায়িকারাও।
২ / ২০
স্ত্রী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, মেয়ে আঁখি আলমগীর, ছেলে তাসভীর আহমেদ ও নাতি-নাতনিদের নিয়ে কেক কাটার মুহূর্তে আলমগীর।
৩ / ২০
গেল কয়েক বছর ধরে আলমগীর এই দিনটি পরিবারের সঙ্গে নীরবে কাটাতে পছন্দ করেন। জানা গেছে, বরেণ্য এই নায়কের এ বছরের জন্মদিনও নীরবে, পারিবারিক পরিবেশে কেটেছে। সন্ধ্যার পর ঘনিষ্ঠজনেরা এসেছিলেন আলমগীরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
৪ / ২০
জানা গেছে, জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন নেই বহুদিন। পরিবারকেন্দ্রিক জীবনেই এখন স্বস্তি খুঁজে পান আলমগীর। অফিস আর বাড়ি—এ দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেন তিনি। করোনা মহামারির পর থেকে জন্মদিনের আনুষ্ঠানিকতা যেন আরও কমে গেছে। প্রিয়জনদের কথা চিন্তা করে এ দিনটি উদযাপন করেন নীরবে। তবে, একেবারে নীরব থাকা কি সম্ভব? খুব কাছের কিছু আত্মীয় এদিন আসেন, হইহুল্লোড় আর আড্ডায় মেতে সন্ধ্যাটা উদযাপন করেন। গতকাল শুক্রবার জন্মদিনের সন্ধ্যাটাও তেমনভাবেই কাটে।
৫ / ২০
স্ত্রী রুনা লায়লা, মেয়ে আঁখি আলমগীর এবং মেহরুবা আহমেদ তুলতুল, দুই নাতিকে নিয়ে কেক কাটার মুহূর্তে আলমগীর। একেবারে বাঁয়ে চলচ্চিত্র অভিনয়শিল্পী আলীরাজ।
৬ / ২০
আলমগীরের সঙ্গে আড্ডায় (বাঁ থেকে) গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল, চিত্রনায়ক বাপ্পারাজ ও জোহরা গাজী (গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী)।
৭ / ২০
আলমগীরের জন্মদিনের আয়োজনে এক ফাঁকে আড্ডায় রুনা লায়লা ও জোহরা গাজী।
৮ / ২০
আলমগীরের জন্মদিনের আয়োজনেই ছুটে গিয়েছিলেন সমসাময়িক ও অনুজপ্রতিম নায়িকারাও। এক ফাঁকে রুনা লায়লার সঙ্গে দুই সময়ের দুই নায়িকা পূর্ণিমা (বাঁয়ে) ও রোজিনা।
৯ / ২০
আলমগীরের জন্মদিন আয়োজনে আড্ডায় (বাঁ থেকে) শাবনাজ, শাহানা মির্জা, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও চিত্রনায়িকা রোজিনা।
১০ / ২০
আলমগীর–রুনা লায়লা দম্পতির সঙ্গে তুলতুল ও তাঁর পরিবারের সদস্যরা
১১ / ২০
জন্মদিনের আয়োজনের এক ফাঁকে আড্ডায় মেতে ওঠেন সম্রাট, আলীরাজ, উপল, বাপ্পারাজ ও আমিন খান।
১২ / ২০
ঢালিউডে তাঁদের শুরুটা কাছাকাছি সময়ে। তাঁদের কেউ দীর্ঘ সময় ধরে অভিনয়ে ছিলেন, কেউ অল্প সময়। চারজনের মধ্যে কেউই এখন আর অভিনয়ে নিয়মিত নন, কেউ ব্যবসায় মনোযোগী, কেউ কোনো প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, কেউ পরিবারে সময় দিচ্ছেন। এই চারজন নায়ক হচ্ছেন (বাঁ থেকে) সম্রাট, বাপ্পারাজ, নাইম ও আমিন খান—আলমগীরের জন্মদিন উপলক্ষে তাঁদের একসঙ্গে পাওয়া যায়। হাসি আড্ডায় মেতে তাঁরা সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছেন।
১৩ / ২০
আলমগীরের জন্মদিনের আয়োজনে এসেছিলেন আবুল হায়াত দম্পতিও। ঘরোয়া আড্ডায় এক ফাঁকে রুনা লায়লার সঙ্গে আবুল হায়াতের স্ত্রী মাহফুজা শিরিন (বাঁয়ে), গাজী মাজহারুল আনোয়ারের ছেলে ও স্ত্রী সরফরাজ আনোয়ার এবং জোহরা গাজী (ডানে)।
১৪ / ২০
আলমগীর–রুনা লায়লা দম্পতির সঙ্গে আঁখি আলমগীর ও তাঁর কন্যা (বাঁয়ে)।
১৫ / ২০
আবুল হায়াতের সঙ্গে আড্ডার এক ফাঁকে আলমগীর।
১৬ / ২০
আলমগীর ও রুনা লায়লার সঙ্গে এক ফ্রেমে পাওয়া গেল আমন্ত্রিত অতিথিদের একাংশকে। চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, নাট্যজন আবুল হায়াত ও তাঁর স্ত্রী মাহফুজা শিরিন, শাবনাজ–নাইম দম্পতি, আলীরাজ, আমিন খান, আঁখি আলমগীর ও গাজী মাজহারুল আনোয়ারের মতো পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
১৭ / ২০
আড্ডায় ফুরফুরে মেজাজে আলমগীর কী যেন বলছিলেন, মনোযোগী শ্রোতা আবুল হায়াত। পাশেই মাহফুজা শিরিন ও জোহরা গাজী।
১৮ / ২০
এক ফ্রেমে আলমগীর, পূর্ণিমা, রোজিনা, রুনা লায়লা, জোহরা গাজী, মাহফুজা শিরিন ও আবুল হায়াত।
১৯ / ২০
আড্ডায় সংগীতশিল্পী রফিকুল আলম ও পরিচালক মতিন রহমান।
২০ / ২০
২০. আলমগীরের দুই কন্যা আঁখি ও তুলতুল এবং তাঁদের পরিবারের সদস্যরা।