মা হলেন ‘থটস অব শামস’

কন্যাসন্তানের মা হলেন শামসকোলাজ

মা হলেন ‘থটস অব শামস’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী। আজ বেলা ৩টায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নবজাতকের আঙুলের ছবি পোস্ট করে শামস জানান, গতকাল তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। তিনি লিখেছেন, ‘অবশেষে আমাদের সুন্দর ছোট্ট এনজেল আমাদের কাছে এসেছে। এই উপহারের জন্য আলহামদুলিল্লাহ।’

হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণ করে পরিচিতি পেয়েছেন শামস। মা ও স্বামীকে নিয়েই ছিল শামসের পরিবার। এবার পরিবারে কন্যাসন্তান এলো।

২০২৪ সালে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার পরিবার খুবই ছোট। আমি, মা-বাবা আর হাজব্যান্ড। আমি পরিবারকে ফোকাস করেই আসলে আমার কনটেন্ট বানানো শুরু করি। আমি আমার কমফোর্ট জোনে থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আগেও আমি আমার স্মার্টফোনে ভিডিও করে সেটা আমার বাসার সবাইকে দেখাতাম। আমার মা-বাবা দেখত। বিয়ের পর আমি দেখাতাম হাজব্যান্ডকে। ওরা খুবই মজা পেত। কিন্তু আমি কখনোই সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িনি।’

আরও পড়ুন
স্বামীর সঙ্গে শামস
ইনস্টাগ্রাম থেকে

বিয়ের পর ২০১৮ সাল থেকে কনটেন্ট বানানো শুরু করেন শামস। তখন তিনি এমবিএর শিক্ষার্থী ছিলেন। শুধু শখের বসেই ভিডিও করতেন। ২০২০ সাল থেকে কনটেন্ট নির্মাণকে পুরোদস্তুর পেশা হিসেবে নেন। একসময় পার্টটাইম শিক্ষক হিসেবে চাকরি করতেন।

সেই সাক্ষাৎকারে বিয়ের গল্পও করেন শামস। তিনি বলেন, ‘আমার বিয়ের গল্পটা খুবই সাদামাটা। অ্যারেঞ্জড ম্যারেজ। এক মাসের মধ্যেই বিয়েটা হয়ে যায়। দেখাদেখি হয়। তারপর কথাবার্তা হয়, ফ্যামিলি একসঙ্গে যেদিন হয়েছিল, সেদিনই কাবিন হয়ে যায়। আমার জীবনে কখনো প্রেম-ভালোবাসা আসে নাই, যেটা সত্যি কথা। আমার হাজব্যান্ডের গল্পটাও একই। তাঁর জীবনেও কোনো প্রেম-ভালোবাসা ছিল না।’