নতুন সিরিজে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সিটাডেল’–এর প্রচারে রিচার্ড ম্যাডেন ও প্রিয়াঙ্কা চোপড়া
রয়টার্স

২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়াতে মুক্তি পাবে ‘সিটাডেল’। রুশো ভ্রাতৃদ্বয়ের এই অ্যাকশন থ্রিলার সিরিজটিতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেনকে। সিরিজটির ট্রেলার মুক্তির পর থেকেই আলোচনা চলছে প্রিয়াঙ্কা ও রিচার্ডের পর্দার রসায়ন নিয়ে। সম্প্রতি ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে কথা বলেছেন রিচার্ড ও প্রিয়াঙ্কা।

সিরিজটিতে প্রিয়াঙ্কার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে রিচার্ড ম্যাডেন বলেন,

‘সিটাডেল’–এ রিচার্ড ম্যাডেন ও প্রিয়াঙ্কা চোপড়া
আইএমডিবি

‘চিত্রনাট্য নিয়ে কাজ করার সময় আমরা পরস্পরের সম্পর্কে জানি, অ্যাকশন দৃশ্যগুলোর অনুশীলনের সময় সে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। আমরা পরস্পরকে পছন্দ করি, এর ফলে কাজটা (পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়) সহজ হয়ে যায়।’

আরও পড়ুন

একই বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের মধ্যে একটা কমন ব্যাপার আছে—দুজনেই প্রস্তুতিনির্ভর শিল্পী। যা বরফ গলাতে সাহায্য করেছে।’

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে উত্তর দিলেও রিচার্ড হাসতে হাসতে বলেন, ‘আমরা আসলে বিষয়টি এড়িয়ে যেতে চাইছিলাম।’

পরে ক্যামেরার সামনে সহ-অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া নিয়ে আরও বিস্তারিত বলেন প্রিয়াঙ্কা, ‘আমরা একে অপরকে সাহায্য করেছি।

‘সিটাডেল’–এ রিচার্ড ম্যাডেন ও প্রিয়াঙ্কা চোপড়া
আইএমডিবি

কখনো কোনো ক্যামেরার আঙ্গিক নিয়ে আমার সমস্যা হলে ওকে তখন বলতাম হাত দিয়ে আমাকে আড়াল করতে। একে অপরকে সাহায্য না করলে দৃশ্যগুলো বাস্তবসম্মতভাবে শুট করা যেত না।’

‘সিটাডেল’–এর প্রচারে রিচার্ড ম্যাডেন ও প্রিয়াঙ্কা চোপড়া
রয়টার্স

প্রিয়াঙ্কার ভাষ্যে, ‘আসলে দর্শক দৃশ্যগুলোই পর্দায় দেখেন। কিন্তু আমরা যখন শুটিং করি, সেখানে দুই হাজার মানুষ আমাদের ঘিরে থাকেন।’