আসছে ফারুকীর সেই রাজনৈতিক বিদ্রূপধর্মী প্রকল্প

মোস্তফা সরয়ার ফারুকীফারুকীর ফেসবুক থেকে সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকী নতুন একটি প্রকল্পের শুটিং শেষ করেছেন আগেই। কিন্তু সেই প্রকল্প নিয়ে আগে জানা যায়নি। অবশেষে মনে হচ্ছে, দর্শকের অপেক্ষার অবসান হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সেই প্রকল্পের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন এই নির্মাতা।

ফারুকী আগেই জানিয়েছিলেন, এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ। এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই “৪২০”। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?’

আজ ফারুকীর পোস্ট করা ভিডিও দেখে জানা গেছে, তাঁর নতুন প্রকল্পটির নাম ‘৮৪০’। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল “৪২০”। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে “৪২০”-এর ডাবল-আপ “৮৪০”।’

আরও পড়ুন

ফারুকীর এই প্রকল্প কোথায় দেখানো হবে, কোন ফরম্যাটে দেখানো হবে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।