বাংলাদেশের শিশু–কিশোরেরা নেটফ্লিক্সে কী দেখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এই প্ল্যাটফর্মে যেমন রয়েছে বড়দের সিনেমা দেখার সুযোগ, তেমনি শিশু–কিশোরদের জন্য রয়েছে বাছাই করা সিরিজ সিনেমা দিয়ে সাজানো ‘কিডস’ শিরোনামে আলাদা বিভাগ। বাংলাদেশ থেকে গত ২৪ ঘণ্টায় দেশের শিশু–কিশোরেরা কী দেখেছে নেটফ্লিক্সে? দেখুন ছবিতে।
১ / ১০
শিশু–কিশোরদের দেখার এই তালিকায় প্রথমে রয়েছে সিরিজ ‘ডেনিয়েল স্পেলবাউন্ড’। নিউইয়র্কের এক কিশোরের গল্প। যে বেঁচে থাকার জন্য অদ্ভুত কিছু আইটেম বিক্রি করে।
ছবি: আইএমডিবি
২ / ১০
সমুদ্রের বিশাল এক প্রাণীর সঙ্গে জাহাজে থাকা নাবিকদের যুদ্ধের গল্প নিয়ে সিনেমা ‘দ্য সি বিস্ট’। সিরিজটি বাংলাদেশের কিশোরেরা পছন্দ করেছে। এটি রয়েছে ২ নম্বর তালিকায়।
ছবি: আইএমডিবি
৩ / ১০
মিস্টার বিনের ‘ম্যান ভার্সেস বি’ দেখার তালিকায় ৩ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৪ / ১০
‘দ্য অ্যাংরি বার্ডস’ সিনেমার পরে ‘দ্য অ্যাংরি বার্ডস-২’ সিনেমাটিও শিশু–কিশোরেরা পছন্দ করে। এটি ৪ নম্বর পছন্দের তালিকায় রয়েছে।
ছবি: আইএমডিবি
৫ / ১০
‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ দুই ভাই–বোনের নানা ঘটনা নিয়ে সিনেমাটি দেখার তালিকায় ৫ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৬ / ১০
‘লস্ট ইন স্পেস’ এই তালিকায় ৬ নম্বরে রয়েছে। গল্পে দেখা যাবে, অ্যালিয়েনদের সঙ্গে বেঁচে থাকার সংগ্রাম করতে হয় রবিনসন পরিবারের।
ছবি: আইএমডিবি
৭ / ১০
আশাবাদী তরুণী তরি ভেগা হলিউডে আর্ট হাইস্কুলে যোগদানের পরে তাঁকে সহপাঠীদের সঙ্গে মিশতে সংগ্রাম করতে হয়। সে গল্পই ‘ভিক্টোরিয়াস’ সিরিজে তুলে ধরা হয়েছে। এটি দেখার তালিকায় ৭ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৮ / ১০
‘দ্য সিক্রেট লাইফ অব পেটস’ সিনেমাটির গল্পের শুরুতে কিছু ক্ষতিকর প্রাণী মানুষের ওপর আক্রমণ করে। পরে গল্পের রয়েছে আরও রহস্য। গল্পটি শিশু–কিশোরেরা দেখার তালিকায় ৮ নম্বরে রেখেছে।
ছবি: আইএমডিবি
৯ / ১০
‘কুং ফু পান্ডা’ সিরিজের ‘দ্য ড্রাগন নাইট’ রয়েছে দেখার তালিকায় ৯ নম্বরে।
ছবি: আইএমডিবি
১০ / ১০
১০. ‘ফ্যান উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস’ সিরিজটি গত ২৪ ঘণ্টায় দেখার তালিকায় ১০ নম্বরে রয়েছে।
ছবি: পর্বটির একটি দৃশ্য থেকে সংগৃহীত