ঘরে বসেই দেখা যাবে রাশমিকার পরের হিন্দি সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মিশন মজনু’ ছবির একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

একদিকে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা, অপর দিকে বলিউডের সিদ্ধার্থ মালহোত্রা। তাঁরা জুটি বেঁধে আসছেন ‘মিশন মজনু’ ছবিতে। তাই ছবিটি ঘিরে একটু বেশি উন্মাদনা। তবে সিনেমাপ্রেমীদের জন্য আরও বড় সুখবর। ‘মিশন মজনু’ ছবিটি বড় পর্দার বদলে ওটিটিতে মুক্তি পাবে। তাই ঘরে বসেই এই ছবির মজা নিতে পারবেন দর্শকেরা।

আরও পড়ুন

‘মিশন মজনু’ ছবির মুক্তির দিন এবার প্রকাশ্যে এসেছে। এক শীর্ষ স্থানীয় অনলাইন পত্রিকার খবর অনুযায়ী এই ছবিটি ২০২৩ সালের ১৮ জানুয়ারি মুক্তি পাবে। শান্তনু বাগচি পরিচালিত এ ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। গত বছর নভেম্বরে সিদ্ধার্থ এই ছবিতে তাঁর প্রথম লুক ফাঁস করেছিলেন। ছবির কাহিনি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

‘মিশন মজনু’ ছবির পোস্টার
ছবি : সংগৃহীত

পাকিস্তানে অবৈধ পরমাণু বোমা বানানোর পরিকল্পনা ও আতঙ্কবাদীকে ধ্বংস করার এক ভারতীয় মিশন নিয়ে শান্তনুর ছবির কাহিনি। সিদ্ধার্থকে এই ছবিতে ভারতীয় সেনার চরিত্রে দেখা যাবে। সিদ্ধার্থ ও রাশমিকার জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় সবাই।

‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলো রাশমিকা মান্দানার
ছবি : সংগৃহীত

‘থ্যাঙ্ক গড’ ছবি মুক্তির আগে প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে রাশমিকার প্রসঙ্গে সিদ্ধার্থ বলেন, ‘রাশমিকা দারুণ মিষ্টি মেয়ে। তার সঙ্গে কাজ করে দারুণ মজা হয়েছে।’ এদিকে রাশমিকাও বিভিন্ন সাক্ষাৎকারে সহ–অভিনেতা সিদ্ধার্থের প্রশংসায় পঞ্চমুখ।
সিদ্ধার্থকে আগামী দিনে ‘যোদ্ধা’ ছবিতে দেখা যাবে। আর রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজে পুলিশের চরিত্রে তিনি আমাজন প্রাইম ভিডিওতে আসতে চলেছেন। এদিকে রাশমিকার বলিউডে সদ্য অভিষেক হয়েছে। তাঁকে ‘গুডবাই’ ছবিতে দেখা গেছে।

রাশমিকা মান্দানা
ছবি : সংগৃহীত

এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তাসহ অনেকে। ‘মিশন মজনু’ ছাড়া রাশমিকার ঝুলিতে আরও একটি বলিউড প্রকল্প আছে। এই দক্ষিণি কন্যাকে ‘অ্যানিমেল’ ছবিতে দেখা যাবে। তাঁর বিপরীতে এই ছবিতে আছেন রণবীর কাপুর।

আরও পড়ুন
আরও পড়ুন