নিকোল কিডম্যানের নতুন সিরিজ, ওটিটিতে আরও যা দেখবেন
এ সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘স্কারপেত্তা’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
প্যাট্রিসিয়া কর্নওয়েলের উপন্যাস অবলম্বনে সিরিজটি বানিয়েছেন এলিজাবেথ সর্নোফ। থ্রিলার সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ফরেনসিক প্যাথলজিস্ট কে স্কারপেত্তাকে ঘিরে, যিনি জটিল সব অপরাধের রহস্য সমাধান করেন। আট পর্বের সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান। আরও দেখা যাবে জেমি লি কার্টিস, আরিয়ানা ডিবোসকে।
‘দ্যাট নাইট’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
ডমিনিকান রিপাবলিকে পারিবারিক ছুটি কাটাতে যান এলেনা। গাড়ি চালাতে গিয়ে একজনকে ধাক্কা দেন। আতঙ্কিত ও দিশাহারা হয়ে দুই বোনকে ফোন করে সাহায্য চান। বোনেরা পৌঁছে বুঝতে পারেন, পরিস্থিতি জটিল। ঘটনাটি কীভাবে সামলানো যায়? তিন বোনের সম্পর্ক, ভালোবাসার গভীরতা নিয়ে নতুন স্প্যানিশ সিরিজটি পরিচালনা করেছেন জেসন জর্জ। ছয় পর্বের সিরিজটিতে দেখা যাবে ক্লাউদিয়া সেলস, ক্লারা গল ও পেড্রো ক্যাসাব্লাঙ্ককে।
‘জুটোপিয়া ২’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
একটি সাপকে কেন্দ্র করে নতুন রহস্যের মুখোমুখি হয় এবার জুডি ও নিক। এমন গল্প নিয়ে নির্মিত অ্যানিমেশন সিনেমাটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়; এবার এসেছে ওটিটিতে। এটি পরিচালনা করেছেন জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড।
‘ভারতা মাহাসালাকু বিগেপতি’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি৫
দিনক্ষণ: চলমান
গত ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক–সমালোচকদের প্রশংসা পেয়েছিল এই তেলেগু কমেডি–ড্রামা সিনেমাটি। কিশোর ত্রিমালা পরিচালিত সিনেমটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবি তেজা। বিভিন্ন চরিত্রে আরও আছেন আসিকা রঙ্গনাথ, ডিম্পল হায়াথি।