আজ থেকে চরকিতে ‘ড্যান্স উইথ মি’

২০১৯ সালে মুক্তি পায় সোরুশ সেহ্হাত পরিচালিত ড্রামা ও কমেডি ঘরানার ইরানি চলচ্চিত্র ‘ড্যান্স উইথ মি’সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত জাহাঙ্গীর। সাগরপাড়ে গাছপালা আর পাহাড়ঘেরা একটি ভিলাতে সে থাকে। তার জন্মদিনে পুরোনো সব বন্ধু এসে তার বাড়িতে জড়ো হয়। আড্ডা–গল্পে জমে ওঠে আসর। হাসি-তামাশায় মেতে ওঠে সবাই। জন্ম নেয় নতুন নতুন সম্পর্ক। বেরিয়ে আসে পুরোনো অনেক ক্ষত। বন্ধুতে বন্ধুতে দেখা দেয় সংঘাত। আর এসবের মধ্যেই জাহাঙ্গীর নতুন করে উপলব্ধি করে, জীবন বড় সুন্দর।

২০১৯ সালে মুক্তি পায় সোরুশ সেহ্হাত পরিচালিত ড্রামা ও কমেডি ঘরানার ইরানি চলচ্চিত্র ‘ড্যান্স উইথ মি’। টিভিতে অনেক দিন কাজ করার পর চলচ্চিত্রমাধ্যমে সোরুশের এটি প্রথম ছবি। ছবিতে অভিনয় করেছেন আলী মোসাফা, জাভাদ ইজাতি, হানি তাভাসসোলি প্রমুখ।

ছবিটি বাংলা করে আজ বিশ্বব্যাপী মুক্তি দিচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি
সংগৃহীত

ছবিটি বাংলা করে আজ বিশ্বব্যাপী মুক্তি দিচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। রাত ৮টা থেকে ছবিটি দেখা যাবে। চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড্যান্স উইথ মি’ প্রিমিয়াম কনটেন্ট। মাসিক, ষাণ্মাসিক মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন প্যাকেজ কিনে দর্শক ছবিটি দেখতে পারবেন।

চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড্যান্স উইথ মি’ প্রিমিয়াম কনটেন্ট
সংগৃহীত

সাবস্ক্রিপশন কিনলে শুধু এই ছবিই নয়, আরও দেখা যাবে অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি সিনেমা, শর্টফিল্মসহ আরও অনেক ধরনের কনটেন্ট। দর্শকদের জন্য প্রতি সপ্তাহেই নতুন নতুন কনটেন্ট মুক্তি দিচ্ছে চরকি।