কী দেখবেন, কোথায় দেখবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে আসতে যাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

ফ্যান্টাসি ড্রামা ঘরানার ওয়েব সিরিজ ‘উইচার’

দ্য উইচার (দ্বিতীয় মৌসুম)
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৭ ডিসেম্বর
ফ্যান্টাসি ড্রামা ঘরানার ওয়েব সিরিজ ‘উইচার’। একই নামের উপন্যাস থেকে বানানো হয়েছে এই কল্পকাহিনিভিত্তিক সিরিজটি। এর গল্প গেরাল্ট অব রিভিয়া নামের এক উইচারকে নিয়ে, যার ভাগ্যজুড়ে গেছে ওই রাজ্যের রাজকুমারী কিরির সঙ্গে। উইচার হলো অতিপ্রাকৃতিক শক্তির অধিকারী প্রাণী। যাদের জাদুবলে তৈরি করা হয়েছে। তারা অর্থের বিনিময়ে দৈত্য–দানব শিকার করে। ২০১৯ সালে প্রথম মৌসুম মুক্তির পরে ব্যাপক জনপ্রিয়তা পায় এটি। সেই সময়েই ঘোষণা দেওয়া হয়েছিল দ্বিতীয় মৌসুমের।

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনের বড় বাজেটের সিনেমা ‘মারাক্কার’

মারাক্কার: লায়ন অব দ্য অ্যারাবিয়ান সি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১৭ ডিসেম্বর
দক্ষিণ ভারতীয় জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনের বড় বাজেটের সিনেমা ‘মারাক্কার’। ছবির গল্প মুসলিম বীর কুঞ্জলি মারাক্কারকে নিয়ে। জামোরিনের রাজা সোমার্থি কুঞ্জলি তাঁকে নৌবাহিনীর প্রধান করেন। কালিকট বন্দরে ব্যবসায়ীর ছদ্মবেশে আসা পর্তুগিজ জলদস্যুদের রুখে দেওয়ার গল্প এই ছবির কাহিনি। মারাক্কারের ভূমিকায় দেখা গেছে মোহনলালকে। বক্স অফিস সফলতার পরে এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ছবিটি।

ভারতীয় কোর্টরুম ড্রামা ঘরানার ছবি ‘৪২০ আইপিসি’

৪২০ আইপিসি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি–ফাইভ
দিনক্ষণ: ১৭ ডিসেম্বর
ভারতীয় কোর্টরুম ড্রামা ঘরানার ছবি ‘৪২০ আইপিসি’। ছবির গল্প একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে নিয়ে। যার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। ছবিতে অভিনয় করেছেন বিনয় পাঠক, রণবীর শোরে, গুল পানাগ প্রমুখ।

দুই বন্ধুর গল্প নিয়ে মালয়ালম ছবি ‘কাভাল’

কাভাল
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২৩ ডিসেম্বর
দুই বন্ধুর গল্প নিয়ে মালয়ালম ছবি ‘কাভাল’। চলতি বছরেরই নভেম্বর মাসে সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। নিথিন রেনজি পানিকরের পরিচালনায় দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সুরেশ গোপি ও র‍্যাচেল ডেভিড।

বিইং দ্য রিকার্ডোস
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ২১ ডিসেম্বর
১৯৫১ সালে থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ‘আই লাভ লুসি’ সিরিজে অভিনয় করেছিলেন তারকা স্বামী–স্ত্রী লুসিও বল ও ডেসি আর্নাজ। সিরিজেও তাঁরা ছিলেন স্বামী–স্ত্রী। কিন্তু পর্দার স্বামী–স্ত্রীর থেকে ক্যামেরার পেছনের স্বামী–স্ত্রীর সম্পর্কই আলোচিত ছিল তখন। সেই কাহিনিই তুলে ধরা হয়েছে ‘বিইং দ্য রিকার্ডোস’ ছবিতে। অ্যারন সরকিন পরিচালিত ছবিতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান ও হ্যাভিয়ার বারদেম।