চরকিতে আসছে ‘খাঁচার ভেতর অচিন পাখি’
অক্টোবর মাসের ছবির নাম ঘোষণা করল চরকি। রোববার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ফেসবুক পাতায় একটি ভিডিও পোস্ট করার মধ্য দিয়ে নামটি প্রকাশ করে তারা। ছবির নাম ‘খাঁচার ভেতর অচিন পাখি’। রায়হান রাফির এই ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও তমা মির্জা। আজ সোমবার প্রকাশ করা হয়েছে ছবিটির টিজার। এখনো মুক্তির তারিখ ঘোষণা না করলেও চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, এটিই চলতি মাসের কোনো একটি বৃহস্পতিবারে মুক্তি পাবে।
‘খাঁচার ভেতর অচিন পাখি’র টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম শুরু হয় আলোচনা। মুখোশের আড়ালে থাকা ফজলুর রহমান বাবুকে নিয়ে দর্শকের কৌতূহল।
‘এটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য অনলাইন ছবি। এ ধরনের ছবি আমি আগে বানাইনি এবং এটা আমার হৃদয়ের ভীষণ কাছের একটা ছবি। এই ছবি নিয়ে আমি প্রচুর আশাবাদী। আমি চাই আপনারা সবাই ছবিটি দেখুন। ছবিটি দেখার জন্য আপনাদের চরকি ডাউনলোড করে, সাবস্ক্রিপশন কিনে দেখুন।’ বললেন নির্মাতা রায়হান রাফি।
জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল ফিল্ম মুক্তি দিয়ে যাচ্ছে চরকি।
এই মাসের ছবি ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নিয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রতি মাসে ভিন্ন ভিন্ন স্বাদের ছবি আমরা দর্শকদের উপহার দিতে চাই। এই তালিকায় যেমন বন্ধুত্বের গল্প থাকে, তেমনই থাকে গোয়েন্দাকাহিনি, থ্রিলারসহ আরও অনেক বৈচিত্র্যময় ঘরানার ছবি। এবারের ছবিটিতেও দর্শক পাবেন নতুন স্বাদ।’
চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ দর্শক প্রিমিয়াম কনটেন্ট হিসেবে দেখতে পাবে। মাসিক, ৬ মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দর্শক ছবিটি দেখতে পারবেন।
শুধু এই ছবিটিই নয়, সাবস্ক্রিশন কিনে আরও দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি সিনেমা, শর্টফিল্মসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট। দর্শকদের জন্য প্ল্যাটফর্মটি প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি দিচ্ছে। তাই নিয়মিত নিত্যনতুন বাংলা কনটেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন করে ফেলতে পারেন।