চরকিতে ‘লাইফ অ্যাগেইন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসলান ও রেহাননের দাম্পত্যজীবনের গল্প ‘লাইফ অ্যাগেইন’
ছবি: সংগৃহীত

আসলান ও রেহান দাম্পত্যজীবনে অনেক সময় পার করে এসেছেন। ছোট একটা সংসার তাঁদের। সময়চক্রে একমাত্র সন্তানও প্রবাসী। দুজনের মধ্যে বেড়ে ওঠা নিঃসঙ্গতা আর নিজেদের খেয়াল রাখার জন্যই আসলান চান একটা বৃদ্ধাশ্রমে  যেতে। কিন্তু রেহান বিষয়টা মানতে পারে না। যদিও একটা সময় তাঁরা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ভাগ্য তাঁদের এমন এক পরিস্থিতি তৈরি করে যে জীবন নিয়ে আবারও নতুন ভাবনা শুরু হয়।

২০১৮ সালে ফারসি ভাষায় মুক্তি পেয়েছিল ৭৬ মিনিটের এই সিনেমাটি
ছবি: সংগৃহীত

এই হলো রেজা ফাহিমি পরিচালিত ‘লাইফ অ্যাগেইন’ সিনেমার গল্প। এটিই হতে যাচ্ছে চরকির এই সপ্তাহের সিনেমা। ২০১৮ সালে ফারসি ভাষায় মুক্তি পেয়েছিল ৭৬ মিনিটের এই সিনেমাটি।

চরকি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি নিয়মিত বিদেশি কনটেন্ট বাংলায় ডাব করে মুক্তি দিচ্ছে
ছবি: সংগৃহীত

কাল থেকে বাংলা ভাষায় চরকিতে ছবিটি দেখতে পারবেন দর্শক। ‘লাইফ অ্যাগেইন’ সিনেমাটিতে অভিনয় করেছেন গোলাব আদিনেহ, শামস লাংগোরদি, আয়েহ মোঘাদ্দামসহ অনেকে।

‘লাইফ অ্যাগেইন’ –এর একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

চরকি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি নিয়মিত বিদেশি কনটেন্ট বাংলায় ডাব করে মুক্তি দিচ্ছে। এর মধ্যে বেশ কিছু সিরিজ ও সিনেমা রয়েছে, যেগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।