‘মানি হাইস্ট’-এর কার সঙ্গে নিজের মিল খুঁজে পান অনন্যা
‘মানি হাইস্ট’–এর টোকিও চরিত্রের মধ্যে নিজেকে দেখতে পান অনন্যা পাণ্ডে। স্প্যানিশ ওয়েব সিরিজটিতে এই চরিত্রে অভিনয় করেছেন স্প্যানিশ অভিনেত্রী আরসুলা করবেরো। এ প্রসঙ্গে অনন্যা বলেছেন, ‘আমার মনে হয়, টোকিওর কিছু ভালো গুণ আমার মধ্যে আছে। আমরা দুজনই খুব আবেগপ্রবণ। হ্যাঁ, আমি একটু কড়া প্রকৃতির। আর আমরা দুজনই নিজেদের চাওয়াপাওয়া নিয়ে স্পষ্ট।’
টোকিওর মধ্যে নিজের মিল খুঁজে পেলেও এই সিরিজে অনন্যার পছন্দ চরিত্র ডেনভার। এই চরিত্রে দেখা গেছে স্প্যানিশ অভিনেতা জায়মি লরেন্ট লোপেজকে। ‘ডেনভার আমার সবচেয়ে প্রিয়। কারণ, সে সুপারহট। আমি তার ব্যক্তিত্ব আর হাসির প্রেমে পড়ে গিয়েছি। আমি নাইরোবিকেও (অ্যালবা ফ্লোরেজ) ভালোবাসি। কারণ, সে খুবই শক্তিশালী নারী,’ বলেছেন অনন্যা।
অনন্যা পাণ্ডেকে প্যান ইন্ডিয়া ছবি ‘লাইগার’–এ দেখা যাবে। এই ছবিতে তিনি দক্ষিণি তারকা বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটি বাঁধছেন। শকুন বাত্রার এক ছবিতে অভিনয় করছেন অনন্যা। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী।
বিশ্বজুড়ে আলোড়ন তোলা ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’–এর পঞ্চম মৌসুম সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।