বাবাকে নিয়ে ভোট দিতে এলেন নোবেল, ভাইকে নিয়ে তমা

আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও গায়ক-গায়িকারা। মনজুর কাদের–এর তোলা ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।  
১ / ৬
ঢাকা-১১ আসনের ভোটার চিত্রনায়িকা তমা মির্জা। তিনি ছোটভাইকে নিয়ে আজ দুপুরে ভোট দিতে যান। বাড্ডার মহানগর কলেজে ভোট প্রদান শেষে প্রথম আলোর ক্যামেরায় এভাবেই পোজ দেন তমা। জানালেন, এবারই প্রথম তিনি ভোট দিয়েছেন। প্রথমবার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে খুশিও এই তারকা
২ / ৬
ভোট প্রদান শেষে বাসায় ফেরার পথে হাসিমুখে তমা মির্জা।
৩ / ৬
৯১ বছর বয়সী বাবাকে সঙ্গে নিয়ে গুলশান মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন মডেল ও অভিনয়শিল্পী আদিল হোসেন নোবেল। এ সময় তাঁর সঙ্গে আরও ছিলেন স্ত্রী এবং মা–ও। ভোটকেন্দ্রের সামনে কথা হয় প্রথম আলোর সঙ্গে। পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সরকারের কাছে নিজের প্রত্যাশার কথাও জানান নোবেল।
৪ / ৬
ভোট দিয়ে বাসার ফেরার পথে বাবার সঙ্গে মডেল ও অভিনয়শিল্পী নোবেল।
৫ / ৬
ঢাকার সিভিল এভিয়েশন কেন্দ্রে ভোট প্রদান করেছেন মডেল ও অভিনয়শিল্পী সাফা কবির।
৬ / ৬
ভোটকেন্দ্রের পরিবেশ তাঁর ভালো লেগেছে এবং সরকারের কাছে নিজের প্রত্যাশার কথাও জানান সাফা কবির।