‘আপনি ভোট না দিলে আপনার ভোট আপনার বিরুদ্ধে ব্যবহার হবে’

সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, গায়ক-গায়িকারা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নাগরিক দায়িত্ব পালনের বার্তাও দিয়েছেন তারা। কে কোথায় ভোট দিলেন, আর ভোট দিয়ে কী লিখলেন—তারকাদের সেই অংশগ্রহণ ও প্রতিক্রিয়া দেখে নিতে পারেন ছবিতে....
১ / ৫
কদিন আগেই ‘সাঁতাও’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পরিচালক সুমন খন্দকার। তিনি এবারের ভোট নিয়ে লিখেছেন, ‘ভাবছেন, “আমার একটা মাত্র ভোট। না দিলে কী আসে যায়।” আসে যায়। আপনি ভোট না দিলে আপনার ভোট আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। প্লিজ ভোট দিন।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনেত্রী আইশা খান সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। তিনি ঢাকার ভোটার। ভোট দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার দায়িত্ব সম্পন্ন করেছি।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
পরিচালক শিহাব শাহীনও ভোট দেওয়া শেষ করেছেন। তিনি লিখেছেন, ‘ভোট দেওয়া অবশেষে শেষ।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক নওগাঁ জেলার ভোটার। তিনি ভোট দিয়ে ছবিটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘‘‘আমারে যেড্যাত ভোট দিলে কাজ হোবে সেড্যাত ভোট দিমু।’’ বিশিষ্ট চা-স্টল বয় মাস্টার ইসাহাক, রাধানগর বাজার, নিয়ামতপুর, নওগাঁ।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
সংগীতশিল্পী মুহিন খান পাবনার ছেলে। তিনি পাবনার ভোটার। ভোট দিয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘১৭ বছর পর ভোট দিলাম, আলহামদুলিল্লাহ। সবার আগে বাংলাদেশ।’
ছবি: ফেসবুক থেকে