পড়ার টেবিলে বিটিএস

কোরীয় গানের দল বিটিএস
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ সম্প্রতি একটি পোলের আয়োজন করেছিল। সেখানে ভক্তদের প্রশ্ন করা হয়েছিল, পড়ার টেবিলে বিটিএসের কোন শিল্পীকে চান তাঁরা। আর তাতে সবচেয়ে বেশি উঠে এল ভির নাম। তিনি পেয়েছেন ২৯ শতাংশ ভোট। অর্থাৎ পড়ার টেবিলে সঙ্গী হিসেবে ভিকেই সবচেয়ে বেশি চান ভক্তরা।

তাঁর পরই আছেন আর এম। তিনি পেয়েছেন ২৩ শতাংশ ভোট। আর তৃতীয় স্থানে আছেন জাংকুক। তিনি পেয়েছেন ২০ শতাংশ ভোট। এ ছাড়া জিমিন ১৩, সুগা ৬, জিন ৫ এবং জে–হোপ ৪ শতাংশ ভোট পেয়েছেন। এই সময়ে সাধারণত পড়ার টেবিলে থাকতে হয় ভক্তদের। কারণ, এই তরুণেরা নিজেদের তৈরি করছেন পরীক্ষায় বসার জন্য। মন তো আর পড়ার টেবিলে থাকে না! তাই এ মজার আয়োজন।

কোরিয়ান এই কে–পপ ব্যান্ডটি জানিয়েছে, আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে তাদের অনলাইন কনসার্ট ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। বিস্তারিত সূচি ও টিকিটের ব্যাপারটি জানানো হবে শিগগিরই। ব্যান্ড সদস্য জে–হোপ তাঁদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিওতে বলেন, ‘আশা করি দিনটি ভক্তদের সঙ্গে আমরা আনন্দে মাতিয়ে তুলতে পারব।’

বিটিএস

গত মঙ্গলবার দলটির সদস্যদের হাতে কূটনৈতিক পাসপোর্ট তুলে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন।