শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জি সিরিজের ব্যানারে মুক্তি পাচ্ছে লেখক ও শিল্পী ধ্রুব এষের গীতিকবিতায় ‘আজব হাওয়া’ শিরোনামের একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সৌর। গায়কির পাশাপাশি সুর ও সংগীত আয়োজন করেছেন সৌর। গানের সাউন্ড ডিজাইন ও রেকর্ডিংয়ের তত্ত্বাবধানে ছিলেন সংগীত পরিচালক রেজাউল করিম। মিক্স মাস্টার করেছেন সংগীত পরিচালক সজীব দাস।

সংগীতশিল্পী সৌর বলেন, ‘“আজব হাওয়া” মূলত নিজের সঙ্গে নিজের জীবনের আনন্দ ও বেদনা উপভোগের গান। করোনাকালে যখন সারা পৃথিবীতে নেমে এসেছিল বিষণ্নতার অন্ধকার, সেই সময়ে আমরা “আজব হাওয়া”র কাজ শুরু করি। লকডাউন আর মরণব্যাধির আতঙ্কে যখন মানবসভ্যতা থমকে গেছে, ঠিক সে সময়ে অদ্ভুতভাবে শুরু হয় প্রকৃতির নবজাগরণ। প্রকৃতি ফিরে পেতে থাকে তার সহজাত সজীবতা। বিষাদ ও যন্ত্রণাক্লান্ত পৃথিবীতে দাঁড়িয়েই জীবনের অপার আনন্দ উদ্যাপনের গান “আজব হাওয়া”।’
সৌর বলেন, ‘এ গানের রেকর্ডিংয়ে নানাভাবে সহায়তা করেছেন রেজাউল করিম, সজীব দাসদের মতো অগ্রজেরা। আর এ গানের মিউজিক ভিডিও নির্মাণের জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছিলেন প্রয়াত গীতিকবি ও সংখ্যাতত্ত্ববিদ কাওসার আহমেদ চৌধুরী। কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী, রহস্য ঔপন্যাসিক শেখ আবদুল হাকিম ও রকস্টার আইয়ুব বাচ্চুকে স্মরণ করি।’
এ গানের দৃশ্যায়নে ছিলেন শিপলু কুমার, ডন মুস্তফা, আব্দুল্লাহ আল মামুন ও রনি। ভিডিও সম্পাদনা করেছেন নির্মাতা জহিরুল হাসান।