টাইমের তালিকায় জায়গা পাওয়া জেনিকে কতটা জানেন

প্রায় এক দশকের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ব্ল্যাকপিংক তারকা জেনি। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

১ / ৭
তালিকায় একমাত্র কোরীয় হিসেবে জায়গা পেয়েছেন জেনি। ‘আর্টিস্ট’ বিভাগে জেনির নাম এসেছে
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৭
টাইম ম্যাগাজিনে জেনিকে নিয়ে একটি নিবন্ধ লিখেছেন মার্কিন গায়িকা গ্রেসি আব্রামস। লেখায় জেনিকে ‘সত্যিকারের তারকা’ হিসেবে অভিহিত করেছেন তিনি
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ৭
জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, মাঝে বছর পাঁচেক নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন তিনি
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন জেনি, ২০১৬ সালে নাম লেখান ব্ল্যাকপিংকে
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৭
২০২৫ সালের মার্চে প্রথম একক অ্যালবাম ‘রুবি’ প্রকাশ করেন জেনি। অ্যালবামটি বিলবোর্ডের তালিকায় উঠেছিল
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
কোরিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে ‘রুবি’ অ্যালবামের জন্য সেরা কে-পপ অ্যালবাম এবং ‘লাইক জেনি’ গানের জন্য সেরা কে-পপ গানের পুরস্কার পেয়েছেন জেনি
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
গানের বাইরে অভিনয়েও অভিষেক ঘটেছে তাঁর
ছবি: ইনস্টাগ্রাম