এপস্টেইনের পাম বিচের বাড়িতে মাইকেল জ্যাকসনও গিয়েছিলেন

জেফরি এপস্টেইনের সঙ্গে মাইকেল জ্যাকসনযুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সৌজন্যে

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন-সংক্রান্ত নতুন নথিপত্র বিশ্বজুড়ে হইচই ফেলেছে। এসব নথিতে উঠে এসেছে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির নাম। তাঁদের মধ্যে পপসম্রাট মাইকেল জ্যাকসনের নামও রয়েছে।

জেফরি এপস্টেইনের সঙ্গে মাইকেল জ্যাকসনের ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

আদালতের নথিতে থাকা একটি জবানবন্দি অনুযায়ী, মাইকেল জ্যাকসন অন্তত একবার এপস্টেইনের পাম বিচের বাড়িতে উপস্থিত ছিলেন। তবে তিনি এপস্টাইনের সঙ্গে কোনো অপরাধে জড়িত ছিলেন—এমন কোনো প্রমাণ নেই।

এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগকারী জোহানা সজোবার্গ আদালতে দেওয়া সাক্ষ্য দেন, তিনি পাম বিচে মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন। তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না।

মাইকেল জ্যাকসন ছাড়াও মার্কিন অভিনেত্রী, গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগারকেও জেফরি এপস্টেইনের সঙ্গে তোলা ছবিতে দেখা গেছে।

আরও পড়ুন
একটি ছবিতে ক্লিনটন ও ডায়ানা রসের সঙ্গে মাইকেল জ্যাকসনকে দেখা গেছে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সৌজন্যে

একটি ছবিতে ক্লিনটন ও ডায়ানা রসের সঙ্গে মাইকেল জ্যাকসনকে দেখা গেছে। তাঁরা একটি ছোট জায়গায় একসঙ্গে পোজ দিচ্ছেন। ছবিটিতে আরও কয়েকজনের মুখ ঝাপসা করা হয়েছে।

অভিনেতা ক্রিস ট্যাকারকে একাধিক ছবিতে দেখা গেছে। একটি ছবিতে তাঁকে খাবারের টেবিলে ক্লিনটনের পাশে বসে পোজ দিতে দেখা যায়। আরেকটিতে তাঁকে বিমানের রানওয়েতে এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা যায়।

বিবিসি, দ্য আইরিশ টাইমস ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে