নতুন ছবি পোস্ট করে কী লিখলেন জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে তেমন একটা নিয়মিত নন ব্যান্ড তারকা জেমস, কালেভাদ্রে দেখা যায়। ‘নগরবাউল জেমস’ নামে পেজটি ভেরিফায়েড। কখনো গান, কখনো অনুশীলন বা কনসার্টের ভিডিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। এসব পোস্ট নিয়ে ভক্তদের মাতামাতি দেখা যায়। দীর্ঘদিন পরে আবার ফেসবুকে নতুন ছবি পোস্ট করলেন জেমস। ভক্তদের কাছে গুরু খ্যাত এই গায়ক ছবিটি পোস্ট করি কী লিখেছেন?
১ / ৫
প্রায় পাঁচ বছর পর নিউইয়র্ক মাতাতে গিয়েছেন নগরবাউল জেমস। অনুষ্ঠানটিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। চিরচেনা নগরবাউল জেমস যেন এখনো ভক্তদের কাছে তরুণ। এর মাঝেই গত রাতে ছবিটি পোস্ট করে জেমস লিখেছেন, ‘থাকিস যদি পাশাপাশি, বাসিস যদি ভালো, আসিস যদি কাছাকাছি, যতটা চাই তত.... ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক
২ / ৫
এর আগে ফেব্রুয়ারিতে ছবিটি পোস্ট করে নগরবাউল জেমস ফেসবুক পেজে। লেখেন, ‘আমি তোমাদেরই লোক।’
ছবি: ফেসবুক
৩ / ৫
প্রায় এক বছর আর কোনো ছবি দেননি। গত বছর এপ্রিলে ছবিটি ফেসবুক প্রোফাইলে যোগ করেছিলেন। সেই সময় তিনি এক যুগের বিরতি দিয়ে গান নিয়ে ভক্তদের সামনে হাজির হন।
ছবি: ফেসবুক
৪ / ৫
জেমসের জন্মদিনে ভক্তদের জন্য কেক কাটার ছবিটি পোস্ট করেন। এমন কেক কাটার ছবিতে তাঁকে তেমন একটা দেখা যায় না।
ছবি: ফেসবুক
৫ / ৫
দীর্ঘ বিরতি দিয়ে ২০২০ সালে করোনার মধ্যে ছবিটি পোস্ট করেন নগরবাউল জেমস। ছবিটি পোস্ট করে লিখেছিলেন, ‘গুরু।’ মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়।
ছবি: ফেসবুক