রিকি মার্টিনের সম্পদ কত

পুয়ের্তো রিকোর সংগীতশিল্পী ও অভিনেতা রিকি মার্টিনের জন্মদিন আজ। ১৯৭১ সালের ২৪ ডিসেম্বর তাঁর জন্ম। জন্মদিন উপলক্ষে দেখে নিই তাঁর কিছু ছবি। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁর সম্পদ নিয়ে থাকল আরও তথ্য।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
১৯৭৭ সালে মেনুডো ব্যান্ডে অডিশন দেন রিকি মার্টিন, তবে সুযোগ মেলেনি। ১৯৮৪ সালে ব্যান্ডটিতে যোগ দেন তিনি
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৫
একই বছর প্রকাশিত ‘ইভোলুসি’ অ্যালবাম প্রকাশের পর পাদপ্রদীপের আলোয় আসেন মার্টিন। ১৯৮৯ সালে ব্যান্ডটি ছেড়ে দেন
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
এরপর একক ক্যারিয়ারে মনোযোগ দেন। ১৯৯১ সালে প্রকাশিত প্রথম একক অ্যালবাম, ‘রিকি মার্টিন’ আলোচনার ঝড় তুলেছিল। বিলবোর্ডের লাতিন অ্যালবামস চার্টের পঞ্চম স্থানে ছিল
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৫
গানের বাইরে অভিনয়শিল্পী হিসেবেও নাম করেছেন তিনি। জনপ্রিয় সোপ অপেরা ‘জেনারেল হসপিটাল’–এ একজন সংগীতশিল্পী ও বারটেন্ডার চরিত্রে দেখা গেছে তাঁকে। ৪. রিকি মার্টিনের সম্পদের পরিমাণ ১৩ কোটি ডলার, বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
এর বেশির ভাগ অর্থ ১০টি স্টুডিও অ্যালবাম, ট্যুর ও এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে