কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুম আসছে

১৪ মে ও ১৫ মে ঢাকায় একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছেসূত্রের সৌজন্যে

চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা। একটি গানের দৃশ্যধারণের ছবি প্রথম আলোর হাতে এসেছে।

ছবিতে দেখা গেছে, কোক স্টুডিও বাংলার সেটে গাইছেন দুই শিল্পী।

কোক স্টুডিও বাংলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানান, ১৪ মে ও ১৫ মে ঢাকায় একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। ধীরে ধীরে বাকি গানেরও শুটিং করা হবে।

আরও পড়ুন

গানে কারা থাকবেন, প্রথম গান কবে আসবে? জানতে চাইলে সূত্রটি জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম এসেছিল। মাঝে বছরখানেক কোনো গান আসেনি। বিরতির পর ২০২৫ সালের ২৩ আগস্ট তৃতীয় মৌসুম ফিরেছিল।

প্রথম তিন মৌসুমে মিউজিক কিউরেটর হিসেবে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব।
২০২২ সালে যাত্রা করে কোক স্টুডিও বাংলা, প্রথম মৌসুমে ১০টি গান প্রকাশিত হয়েছে।