ব্ল্যাকপিংক তারকা জেনিকে কতটা চেনেন

ব্ল্যাকপিংকের হাত ধরে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন সংগীতশিল্পী জেনি। কোরিয়া জুংআং ডেইলি অবলম্বনে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।

১ / ৭
২০১৬ সালে ওয়াইজি এন্টারটেইনমেন্টের ব্যানারে ব্ল্যাকপিংকের সদস্য হিসেবে অভিষেক হয় জেনির। দলের প্রথম সিঙ্গেল ‘স্কয়ার ওয়ান’–এর দুটি গান হুইসেল ও বুম্বাইয়া তাঁকে দ্রুত বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৭
ব্ল্যাকপিংকে যোগ দেওয়ার আগে জেনি জি–ড্রাগনসহ বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে গেয়েছেন তিনি
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
২০১৮ সালের নভেম্বরে প্রকাশিত হয় জেনির প্রথম একক গান ‘সোলো’। এরপর ২০২৩ সালে আসে ‘ইউ অ্যান্ড মি’। দুটি গানই ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
২০২৩ সালের শেষ দিকে ব্যক্তিগত কার্যক্রম পরিচালনার জন্য জেনি প্রতিষ্ঠা করেন অড অ্যাটেলিয়ার। এই প্রতিষ্ঠানের অধীন তিনি নিজের একক সংগীতজীবনকে নতুনভাবে এগিয়ে নিচ্ছেন
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৭
২০২৪ সালে প্রকাশ করেন মান্ত্রা। এরপর ২০২৫ সালে আসে তাঁর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম রুবি। অ্যালবামটি বিলবোর্ড ২০০ চার্টে সপ্তম স্থানে অভিষেক করে, যা একক শিল্পী হিসেবে তাঁর আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
একক ক্যারিয়ারের পাশাপাশি ব্ল্যাকপিংকের সদস্য হিসেবেও সক্রিয় জেনি। দলটি ওয়ার্ল্ড ট্যুর ডেডলাইনের কনসার্ট করছে। একই নামে তাদের তৃতীয় ইপি প্রকাশ করেছে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
সংগীতের বাইরেও জেনি কে-পপের অন্যতম প্রভাবশালী ফ্যাশন তারকা। বিশেষ করে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা তাঁকে বিশ্ব ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখে পরিণত করেছে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে