ছবিতে গানের তিন দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিঠি আনোয়ারের সংগীতজীবনের ৩০ বছর উদ্‌যাপনের উদ্যোগ নেয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে দিঠির ৩০ বছর পূর্তি উপলক্ষে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কয়েকটি স্থিরচিত্রে দেখে নেওয়া যাক ৩০ বছর পূর্তির কিছু মুহূর্ত।
১ / ৬
দিঠির গানে হাতেখড়ি আট বছর বয়সে। বাবা প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার ওই বয়সের জন্মদিনে হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। শুরুতেই ওস্তাদ ইয়াসিন হোসেন খানের কাছে গানে উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছিলেন তিনি। বাবা সিনেমার জন্য প্রচুর গান লিখেছিলেন। সময়টা ১৯৯৩ সাল। দিঠি তখন রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলের শিক্ষার্থী থাকাবস্থায় বাবা গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘উল্কা’ ছবিতে প্লেব্যাক করেন কন্যা দিঠি আনোয়ার। সত্য সাহার সুর-সংগীতে দিঠির গাওয়া এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। গানটিতে দিঠির সহশিল্পী ছিলেন পলাশ।
ছবি : প্রথম আলো
২ / ৬
প্লেব্যাকের হিসাবে এ বছর গানে গানে ৩০ বছর পার করছেন তিনি। দিঠির সংগীতজীবনের ৩০ বছর উদ্‌যাপনের উদ্যোগ নিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে দিঠির ৩০ বছর পূর্তি উপলক্ষে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। দিঠি বলেন, ‘নিঃসন্দেহে আজ আব্বু বেঁচে থাকলে অনেক অনেক খুশি হতেন। তবে আমি বিশ্বাস করি, আব্বু আছেন তাঁর গানের মধ্য দিয়ে সবার মনে প্রাণে, সারা বাংলায়, সারা বিশ্বে’
ছবি : প্রথম আলো
৩ / ৬
অনুষ্ঠানে দিঠি একে একে ১২টি গান গেয়ে শোনান। বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা চলচ্চিত্রের গানগুলো গেয়েছেন তিনি। গানে গানে ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের শুরুটা দিঠি করেছিলেন ‘যদি আমাকে জানতে স্বাদ হয়’ গানটি দিয়ে।
ছবি : প্রথম আলো
৪ / ৬
দিঠির গানে গানে ৩০ বছর পূর্তির অনুষ্ঠানে একপর্যায়ে মঞ্চে আসেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তিনি ও দিঠি তখন গেয়ে শোনান ‘আছেন আমার মোক্তার’ গানটি।
ছবি : প্রথম আলো
৫ / ৬
‘বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়’ গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটি যখন সংগীতশিল্পী মেয়ে দিঠি আনোয়ার গাইছিলেন তখন তাঁর সঙ্গে মঞ্চে বরেণ্য শিল্পী খুরশিদ আলমকেও দেখা যায়। তিনিও দিঠির সঙ্গে গানটি গেয়েছেন।
ছবি : প্রথম আলো
৬ / ৬
অনুষ্ঠানের একেবারে শেষ গানটি ছিল ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’। এই গানে দিঠির সঙ্গে আরও গেয়েছেন সংগীতশিল্পী অপু আমান, বনি প্রমুখ।
ছবি : প্রথম আলো