কানাডায় আর্টসেলের আট কনসার্ট

‘আর্টসেল’ ব্যান্ডের সদস্যেরাছবি: আর্টসেলের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় আট কনসার্টে গাইবে ঢাকার জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। ব্যান্ডটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই কনসার্ট আয়োজন করেছে এমএনসি এন্টারটেইনমেন্ট।
দেশটির টরন্টো, ভ্যাঙ্কুভার, উইনিপেগ, রেজাইনা, সাসকাটুন, হালিফক্সসহ আট শহরে আটটি শো করবেন লিংকন, সাজুরা।

ব্যান্ডের ড্রামার সাজু প্রথম আলোকে জানান, কানাডা ট্যুরে অস্ট্রেলিয়া থেকে সেজান যোগ দেবেন। এতে অংশ নিতে ২৯ এপ্রিল ঢাকা ছাড়বে আর্টসেল। শো শেষে ৩০ মে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁদের।

আরও পড়ুন

মার্চে আয়োজিত জয় বাংলা কনসার্টসহ বেশ কয়েকটি কনসার্টে শ্রোতাদের সামনে হাজির হয়েছে ব্যান্ডটি। ঢাকা ও ঢাকার বাইরে নিয়মিত কনসার্ট করছেন আর্টসেল।

গত বছরের ফেব্রুয়ারিতে তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’ প্রকাশ করেছে ব্যান্ডটি। ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন লিংকন (ভোকালিস্ট ও গিটারিস্ট), সাজু (ড্রামার), জুয়েল (লিড গিটারিস্ট), ফয়সাল (লিড গিটারিস্ট) ও সেজান (বেজ গিটারিস্ট)।