‘অর্থহীনের সঙ্গে দীর্ঘ ২০ বছরের যাত্রা আমার এখানেই শেষ’

গিটারিস্ট ও কি–বোর্ডিস্ট শিশির আহমেদছবি: ফেসবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থহীন ব্যান্ডের সঙ্গে দুই দশকের পথচলায় ইতি টানলেন গিটারিস্ট ও কি–বোর্ডিস্ট শিশির আহমেদ। গতকাল সোমবার রাতে এক ফেসবুক পোস্টে ব্যান্ডটি জানিয়েছে, ৩ মার্চ থেকে ব্যান্ডের সঙ্গে শিশির যাত্রার সমাপ্তি ঘটেছে।

অর্থহীন লিখেছে, ‘আমাদের শিশির ব্যক্তিগত কারণে ব্যান্ড ত্যাগ করেছে সেদিন। শিশিরের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তার কাছ থেকে আরও অনেক অসম্ভব সুন্দর গানের অপেক্ষায় থাকলাম আমরা সবাই।’

এক ফেসবুক পোস্টে শিশির লিখেছেন, ‘আপনারা জেনে হয়তো কষ্ট পাবেন, যেভাবে আমার লাগছে। অর্থহীনের সঙ্গে দীর্ঘ ২০ বছরের যাত্রা আমার এখানেই শেষ। অর্থহীনের সঙ্গে যুক্ত নেই আর এই চিন্তাই আমাকে অনেক কষ্ট দিচ্ছে। সুমন ভাইকে ধন্যবাদ আমাকে ছোট ভাইয়ের মতো এত বছর আগলে রাখার জন্য। তাঁকে ছাড়া হয়তো এত দূর আসা সম্ভব হতো না। অর্থহীন এবং অর্থহীনের সব অদ্ভুত দলের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকব কেননা আপনাদের ছাড়া আমি এত দূর আসতে পারতাম না।’

অর্থহীনের পরিবেশনায় সুমনের সঙ্গে শিশির
ছবি: ফেসবুক

২০০৩ সালে অর্থহীনের যোগ দেন শিশির, সেই বছর প্রকাশিত ব্যান্ডের চতুর্থ অ্যালবাম ‘ধ্রুবক’–এ বাজিয়েছেন তিনি। তারপর টানা দুই দশক যুক্ত ছিলেন অর্থহীনের সঙ্গে।

আরও পড়ুন
আরও পড়ুন