মা-ই বোঝে এই দোটানা, এই শূন্যতা, কেন এমন বললেন আঁখি আলমগীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই কন্যাসন্তানের মা সংগীতশিল্পী আঁখি আলমগীর। বড় মেয়ে আরিয়া আলতাফ এখন দেশের বাইরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছেন। তার আগপর্যন্ত দুই মেয়ে মা আঁখির সঙ্গেই থাকতেন। এবারই প্রথম বড় মেয়েকে ছাড়া মায়ের প্রথম রোজা। তাই বড় মেয়ে আরিয়া আলতাফের কথা মনে করে আজ শুক্রবার ছোট মেয়ে সাহিরা আলতাফসহ কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করলেন। দূরদেশে থাকা মেয়েকে ছাড়া কেমন আছেন, তা-ই যেন বললেন।
১ / ৪
২ / ৪
৩ / ৪
৪ / ৪