হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

আশা ভোসলে

বর্ষীয়ান ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯২ বছর বয়সী এই কিংবদন্তিকে শনিবার কার্ডিয়াক অ্যারেস্টের কারণে ভর্তি করানো হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানালেও, তাঁর নাতনি জানাই ভোসলে ইনস্টাগ্রামে জানিয়েছেন, দাদি অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা চলছে। আট দশকের বেশি দীর্ঘ সংগীতজীবনে আশা ভোসলে দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মবিভূষণসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।