ইপি প্রকাশ করেছে আইরিশ ব্যান্ড ইউ টু

ইউ টু ব্যান্ডের ছবিটি ২০১৪ সালে তোলাএএফপি

‘ডেজ অব অ্যাশ’ নামে নতুন ইপি প্রকাশ করেছে আইরিশ রক ব্যান্ড ইউ টু। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই গতকাল বুধবার ইপিটি প্রকাশ করেছে ইউ টু। এতে মোট ছয়টি গান রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের একজন এজেন্টের গুলিতে নিহত রেনি গুডকে নিয়ে গান বেঁধেছে ব্যান্ডটি। চার মিনিট দৈর্ঘ্যের ‘আমেরিকান অবিচুয়ারি’ গানটিতে প্রতিবাদ জানানো হয়েছে।

ইয়েহুদা আমিখাইয়ের ‘ওয়াইল্ডপিস’ কবিতায়ও সুর দিয়েছে ইউ টু। পাশাপাশি গাজা, ইরান ও ইউক্রেন নিয়েও গান রয়েছে।

আরও পড়ুন

ইপির ‘ইয়োরস ইটারনালি’ গানটিতে অতিথি শিল্পী হিসেবে এড শিরান ও ইউক্রেনের রক তারকা তারাস তোপোলিয়াও গেয়েছেন; তারাস রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন।
ইপি নিয়ে ব্যান্ডের শিল্পী বোনো জানান, ‘এগুলো প্রতিবাদ, হতাশা ও বিলাপের গান। উদ্‌যাপনের গান পড়ে আসবে—আমরা এখন সেগুলো নিয়েই কাজ করছি।’

বেজ গিটারিস্ট অ্যাডাম ক্লেইটন বলেন, ‘এই নতুন গানগুলো নিয়ে আমি রোমাঞ্চিত। মনে হচ্ছে, এগুলো সঠিক সময়েই এসেছে।’

ইপিটির সঙ্গে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ইউএনএইচসিআর যুক্ত রয়েছে।

২০১৭ সালে সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘সংস অব এক্সপেরিয়েন্স’ প্রকাশ করে ইউ টু।

এনবিসি নিউজ অবলম্বনে