ভারতীয় গায়ক কে কে ক্যারিয়ারের জন্য ১৯৯৪ সালে মুম্বাই চলে আসেন। এর আগে তিনি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেন। পরে শুরু হয় সংগীত নিয়ে যাত্রা। এই ক্যারিয়ার গড়ায় তাঁকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন স্ত্রী জ্যোতি কৃষ্ণা। নিয়মিতই কে কে সাক্ষাৎকার বলতেন, ‘আমার সংগীতের অর্জনের পেছনে স্ত্রীর অবদান সবচেয়ে বেশি।’ ছবি: সংগৃহীত
২ / ১১
জ্যোতি কৃষ্ণার সঙ্গে বিয়ে হওয়ার ঘটনা ছিল সিনেমার মতো। তখন কমার্স বিভাগে পড়াশোনা করে গান নিয়ে মেতে আছেন কে কে। এমন সময় বিয়ের চাপ আসে। কোনো কিছু না ভেবেই সেলসম্যানের চাকরিতে যোগদান করেন তিনি। কয়েক মাস পর ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে পড়েন। পরে স্ত্রী ও বাবার কথায় চাকরি ছেড়ে গানে মনোযোগ দেন। ছবি: সংগৃহীত
৩ / ১১
সংগীত নিয়ে তাঁর তেমন একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। একবার সংগীতের স্কুলে পড়াশোনা জন্য গিয়েছিলেন। কিছুদিন পরেই চলে আসেন। পরিবার থেকে তাঁকে কিছু বলা হতো না। পরে তিনি শুনে শুনে গান শিখতে থাকেন। ছবি: সংগৃহীত
৪ / ১১
এক সাক্ষাৎকার কে কে বলেন, ‘আমার মায়ের অসাধারণ গানের কণ্ঠ ছিল। মায়ের কণ্ঠে গান শুনেই আমার সংগীতের প্রতি ভালোবাসা জন্মে। এই ভালোবাসার টানই হয়তো আমাকে ভারতে জনপ্রিয় করেছে।’ ছবি: সংগৃহীত
৫ / ১১
তাঁর মায়ের গাওয়া সেই গানগুলো কে কের বাবা রেকর্ড করে রাখতেন। সেগুলো শুনতেন ছেলে। মায়ের গান শুনে এভাবেই দারুণ এক শৈশব কেটেছে তাঁর।ছবি: সংগৃহীত
৬ / ১১
কে কে ক্যারিয়ারে ১১টি ভাষায় ৩ হাজার ৫০০ বিজ্ঞাপনের জিঙ্গেল করেছেন। বিরতি নেওয়ার আগপর্যন্ত হিরো হোন্ডা, কলগেটসহ নামীদামি বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন। ছবি: সংগৃহীত
৭ / ১১
তাঁর ঝুলিতে ভারতের একাধিক জনপ্রিয় গান। সেই কে কে ছিলেন প্রচারবিমুখ। কখনো তাঁর মধ্য কোনো অহংকার ছিল না। তিনি এমনভাবে চলতেন, রাস্তার সাধারণ মানুষ তাঁকে চিনতে পারত না। নিজের মতো করে থাকতে পছন্দ করতেন।ছবি: সংগৃহীত
৮ / ১১
তাঁর গাওয়া প্রথম ‘হম দিল দে চুকে সনম’ সিনেমার ছবির ‘তারপ তারপ’ গানটি তাঁকে বলিউডে স্থান করে দেয়। জনপ্রিয় গায়কের কাতারে চলে আসে কে কের নাম। তারপর আর পেছনে তাকাতে হয়নি।ছবি: সংগৃহীত
৯ / ১১
কে কে ছিলেন আরেক কিংবদন্তি গায়ক কে কে বা কিশোর কুমারের গানের ভক্ত। তরুণ এই গায়ক কিশোর কুমারের গান দিয়ে অনুপ্রাণিত।ছবি: সংগৃহীত
১০ / ১১
বলা হয়, ভারতের এই গায়কের সমালোচক ছিল না। তাঁর গান সব সময় আলোচনায় জায়গা করে নিয়েছে। কিন্তু তাঁর পুরস্কারের ভাগ্য পক্ষে ছিল না। দীর্ঘ সংগীতের ক্যারিয়ারে হাতে গোনা ৩-৪টি পুরস্কার পেয়েছেন। শোনা যায়, এটা নিয়ে তাঁর অভিমানও ছিল। তাঁর ভক্তরা বলতেন, তাঁকে মূল্যায়ন করা হয়নি। কোথাও মূল্যায়ন পেলে নিজেকে শতভাগ উজাড় করে দিতেন।ছবি: সংগৃহীত
১১ / ১১
দীর্ঘদিন পর কলকাতায় দর্শকদের ভালোবাসায় মাইক্রোফোন হাতে দাঁড়িয়েছিলেন। কলকাতায় নজরুলমঞ্চে গান গাইতে গাইতেই গত ৩১ মে ৫৪ বছর বয়সে তিনি মারা যান। কৃষ্ণ কুমারের জন্ম ১৯৬৮ সালে ২৩ আগস্ট।ছবি: সংগৃহীত