কনের সাজে ঐশী, ওড়নায় লেখা ছিল ‘হারিয়ে গেলাম হৃদয়ে তোমার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ পরিচয়ের সূত্র থেকে কথা বলা শুরু। এরপর বন্ধুত্ব, প্রেম। এভাবে কেটেছে দুই বছর। তারপরে গত এপ্রিল মাসে বাগ্‌দান সারেন সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। গতকাল ঢাকার একটি কনভেনশন সেন্টারে ছিল তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা। ছবিতে দেখুন তাঁদের বিয়ের আয়োজন...
১ / ১০
বিয়ের শাড়িতে ঐশী ও পাঞ্জাবিতে বর আরেফিন জিলানি সাকিব বেশির ভাগ সময় অতিথিদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। ছবি: ঐশীর ফেসবুক
২ / ১০
বিয়ের কাবিন বাঁধাই করে রাখতে চান। সে জন্য বিশেষভাবে সেটি আগেই তৈরি করেছেন
ছবি: ফেসবুক
৩ / ১০
বিয়ের আসরে কাবিনে স্বামীর স্বাক্ষরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন ঐশী
ছবি: ফেসবুক
৪ / ১০
বিয়েতে ঐশীর ওড়নার নকশা মুগ্ধ করেছে আগত ব্যক্তিদের। সেখানে লেখা ছিল, ‘হারিয়ে গেলাম হৃদয়ে তোমার।’
ছবি: ফেসবুক
৫ / ১০
বিয়ের পর বর–কনে মালাবদল করে একে অন্যের দিকে তাকিয়ে আছেন। জীবনের যেন সেরা একটি মুহূর্ত
ছবি: ফেসবুক
৬ / ১০
বিয়ের আসরে বরকে কাছে টেনে নেন ঐশী। ছবিটির নিচে ভক্ত ও সহকর্মীরা লিখেছেন, ‘এভাবেই হাসিখুশি কাটুক তাদের বিবাহিত জীবন।’
ছবি: ফেসবুক
৭ / ১০
বিয়ের আগে হলুদের একটি ছবিতে হবু বরের সঙ্গে ঐশী। ছবিটি পোস্ট করে জিলানি লিখেছেন, ‘তোমায় আমি বেসেছি অনেক বেশি ভালো/হাতটা আমার হাতে রেখে আমার সঙ্গে চলো/অবাক করা দুনিয়াটা দুজন মিলে ঘুরি/বেনারসি পরা তুমি হাতে লাল চুড়ি’
ছবি: ফেসবুক
৮ / ১০
বরের নাম আরেফিন জিলানি সাকিব। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঐশী বলেন, ‘দুই বছর আগে একটা গেট টুগেদারে গিয়েছিলাম। সেখানেই কথা, পরিচয়। কথা বলতে বলতেই সম্পর্কটা গভীর হয়েছে। বন্ধুত্ব থেকেই আমাদের বোঝাপড়া, ভালো লাগা, প্রেমের শুরু।’
ছবি: ফেসবুক
৯ / ১০
ঐশীর আংটিবদলের একটি ছবি। সেদিন তিনি বলেছিলেন, ‘একটা মানুষকে চেনার জন্য যেমন দুই বছর কম সময়, আবার এক দেখাতেও মানুষের অনেক কিছুই জানা যায়।’
ছবি: ফেসবুক
১০ / ১০
হলুদের সাজে ঐশী।
ছবি: ফেসবুক