৬০ হাজার ওনের হোটেলরুম ৮ লাখ! বিটিএসের ভক্তরা ক্ষুব্ধ

বিটিএসের সদস্যেরাবিগ হিট মিউজিক

আগামী ১২ ও ১৩ জুন বুসানে গাইবে বিটিএস। কনসার্ট সামনে রেখে বুসানে হোটেলরুম পেতে হুমড়ি খেয়ে পড়ছেন বিটিএস ভক্তরা।

জানা গেছে, সাধারণত যে কক্ষের ভাড়া প্রতি রাত ৬০ হাজার ওন (প্রায় ৪০ মার্কিন ডলার), কনসার্টের সময় সেটি বেড়ে ৭ লাখ ৬০ হাজার ওনে পৌঁছেছে।
ভক্তদের অভিযোগ, কনসার্টকে কেন্দ্র করে হোটেলরুমের চাহিদা বাড়ার সুযোগে কিছু আবাসনপ্রতিষ্ঠান অস্বাভাবিকভাবে ভাড়া বাড়িয়েছে।

অভিযোগ রয়েছে, কনসার্ট ঘোষণার পর কিছু আবাসনপ্রতিষ্ঠান পূর্বের বুকিং বাতিল করে নতুন করে বেশি দামে কক্ষ ভাড়া দিচ্ছে।

এক ভক্ত বলেন, ‘কয়েক মাস আগে বুকিং করেছিলাম। পরে ওভারবুকিং বা সংস্কারের অজুহাতে তা বাতিল করে দেওয়া হয়, এরপর একই কক্ষ বেশি দামে ভাড়া দেওয়া হয়েছে।’

আরও পড়ুন
বিটিএসের ভক্তরা
ইয়োনহ্যাপ

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনেকে বুসানে রাতযাপন না করে দিনের সফর বা স্থানীয়ভাবে কোনো খরচ না করার ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, ‘বুসানে এক ওনও খরচ করব না।’ আবার কেউ বলেছেন, ‘সিউল থেকে পানি কিনে নিয়ে যাব।’

এদিকে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে বুসান নগর কর্তৃপক্ষ যৌথ পরিদর্শন শুরু করেছে। জনস্বাস্থ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, সম্ভাব্য লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযোগ পাওয়া আবাসনগুলোতে বিশেষ নজরদারির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

কোরিয়া টাইমস অবলম্বনে