কোপাকাবানা সৈকতে ঝড় তুললেন শাকিরা, দেখলেন ২০ লাখ দর্শক

দুই লাখ নয়, চার লাখ নয়; কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে শুনতে ২০ লাখ দর্শক হাজির হন।

১ / ৫
শনিবার রাতে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে গাইলেন শাকিরা
রয়টার্স
২ / ৫
রাত ১০টায় মঞ্চে ওঠার কথা ছিল তাঁর। তবে ঘণ্টাখানেক বিলম্বে রাত ১১টায় মঞ্চে আসেন শাকিরা
রয়টার্স
৩ / ৫
মঞ্চে এসে প্রথমবার ব্রাজিল ভ্রমণের স্মৃতিচারণা করেন শাকিরা। তিনি বলেন, ‘১৮ বছর বয়সে এখানে এসেছিলাম, তোমাদের জন্য গান গাওয়ার স্বপ্ন নিয়ে। এখন তোমাদের সামনে গাইছি। জীবন সত্যিই জাদুকরি।’
রয়টার্স
আরও পড়ুন
৪ / ৫
‘হিপস ডোন্ট লাই’সহ একের পর এক গানে উন্মাদনা ছড়িয়েছেন শাকিরা। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত ছিল
রয়টার্স
৫ / ৫
কনসার্টটিকে কেন্দ্রে করে দূরদূরান্ত থেকে দর্শক আসছেন। ফলে রিও ডি জেনিরোর অর্থনীতি চাঙা হয়ে উঠেছে
রয়টার্স