গ্র্যামির লালগালিচায় আলো ছড়ালেন কারা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় চলছে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের আসরের লালগালিচায় আলো ছড়ালেন কারা? এএফপি অবলম্বনে দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে।

১ / ১২
লালগালিচায় এবার আলো ছড়িয়েছেন এই সময়ের তরুণ গায়িকারা। তাঁদের মধ্যে ছিলেন অ্যাডিসন রে
এএফপি
২ / ১২
হালের আরেক আলোচিত গায়িকা সাবরিনা কার্পেন্টারও ছিলেন খোশ মেজাজে
এএফপি
৩ / ১২
নানা কারণে প্রায়ই বিতর্কে পড়েন তরুণ গায়িকা চ্যাপেল রোন। লালগালিচায় তাঁর উপস্থিতিও আলো ছড়িয়েছে
এএফপি
৪ / ১২
তবে যত তরুণ তারকাই থাকুন, লেডি গাগা একজনই। তিনি হাজির হওয়া মানে সব মনোযোগ কেড়ে নেওয়া
এএফপি
৫ / ১২
পুয়র্তো রিকান শিল্পী ব্যাড বানি লালগালিচায় হাজির হন ফরমাল পোশাকে
এএফপি
৬ / ১২
সুপার মডেল হেইডি ক্লামও ছিলেন
এএফপি
৭ / ১২
তারকা দম্পতি জাস্টিন ও হেইলি বিবার ছিলেন এবারের গ্র্যামির বড় আকর্ষণ
এএফপি
৮ / ১২
গত বছরজুড়ে আলোচনায় ছিলেন ২৬ বছর বয়সী ব্রিটিশ গায়িকা ওলিভিয়া ডিন। তিনিও হাজির ছিলেন লালগালিচায়
এএফপি
আরও পড়ুন
৯ / ১২
কে-পপ তারকা রোজেও হাজির হন লালগালিচায়
এএফপি
১০ / ১২
এই সময়ের আরেক আলোচিত গায়িকা বিলি আইলিশ
এএফপি
১১ / ১২
নানা জটিলতা কাটিয়ে আবারও গানে সক্রিয় হয়েছেন মাইলি সাইরাস
রয়টার্স
১২ / ১২
‘ওয়াল ব্যাটল আফটার অ্যানাদার’ দিয়ে আলোচনায় তিয়ানা টেইলর। এই গায়িকা-অভিনেত্রীকেও দেখা গেল গ্র্যামিতে
এএফপি