এবার মেক্সিকোতে শাকিরা-ঝড়

কনসার্ট শুরুর আগে থেকেই মিলনায়তনের বাইরে ভিড় আর শুরুর পর গানে আর নাচে যেন ভিন্ন জগতে হারিয়ে যাওয়া; মঞ্চে যখন শাকিরা থাকেন, এ ছাড়া আর কীই–বা হতে পারে। গত বুধবার রাতেও মেক্সিকো সিটিতে দেখা গেল এমন দৃশ্য। এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
গত বছর মুক্তি পায় শাকিরার ১২তম স্টুডিও অ্যালবাম ‘ওমেন ডোন্ট ক্রাই অ্যানিমোর’। সেই অ্যালবামেরই কনসার্ট ট্যুর শুরু করেছেন ৪৮ বছর বয়সী গায়িকা। এএফপি
২ / ৫
গত ১৭ ফেব্রুয়ারি ব্রাজিল থেকে এই ট্যুর শুরু করেন শাকিরা। এরপর পেরু, কলম্বিয়া, চিলি, আর্জেন্টিনা হয়ে গায়িকা এসেছেন মেক্সিকোতে। এএফপি
আরও পড়ুন
৩ / ৫
গত ১৬ মার্চ মেক্সিকোতে পারফর্ম করেন গায়িকা। ৩০ মার্চ পর্যন্ত মেক্সিকো সিটির আলাদা ভেন্যুতে আরও ছয়টি কনসার্টে গাইবেন শাকিরা। এএফপি
৪ / ৫
বুধবার রাতে শাকিরা মঞ্চে ওঠার পর থেকেই ভক্ত-অনুসারীদের মধ্যে উন্মাদনা শুরু হয়। এএফপি
৫ / ৫
এদিন নিজের জনপ্রিয় গানগুলো শোনান কলম্বিয়ান তারকা। রয়টার্স