অডিও প্রকাশের ছয় মাস পর ভিডিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় মাস ছয়েক আগে প্রকাশ পেয়েছিল ‘ডিজে রাহাত উইথ স্টার’ নামের একটি অডিও অ্যালবাম। চারজন জনপ্রিয় সংগীতশিল্পীর সঙ্গে এই অ্যালবামে গান ছিল জুলিরও। ওই অ্যালবামের ‘অভিমানের দেয়াল’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছিলেন ডিজে রাহাত। কথা লিখেছিলেন রবিউল ইসলাম। আর সুর করেছিলেন মীর মাসুম।
গানটির জনপ্রিয়তা নিয়ে সর্বশেষ খবর দিলেন জুলি। কদিন আগে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। এটা ভক্তদের চাহিদার কথা মাথায় রেখেই। ভিডিওটি ইউটিউবে দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে গানটির প্রচার শুরু হবে আগামী শুক্রবার থেকে। ভিডিও নিয়ে জুলি বললেন, ‘ভিডিওতে মডেল হিসেবে আমিই আছি। দর্শকেরা পছন্দ করবেন মনে হয়। এ ছাড়া গানটির কথা সুন্দর। সব মিলিয়ে সুন্দর একটি প্যাকেজ।’
নিজের গানের ক্যারিয়ার নিয়ে বললেন, ‘গান নিয়ে সব আয়োজন চলছে। খুব তাড়াতাড়ি সবাইকে জানাতে পারব আশা করছি।’