অণিমা রায়ের অ্যালবামের সংগীতায়োজনে প্রত্যুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অণিমা রায়
অণিমা রায়

আবারও রবীন্দ্রসংগীতের অ্যালবামের জন্য গাইছেন অণিমা রায়। তাঁর এবারের অ্যালবামটির জন্য সংগীতায়োজন করছেন কলকাতার নামকরা সংগীত পরিচালক প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
প্রাচ্য এবং পাশ্চাত্যের বাদ্যযন্ত্রের মিশ্রণে ভিন্নমাত্রার সংগীতায়োজন করে থাকেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। তাই এ সময়ের শিল্পীদের অনেকেই ইদানীং নিজেদের অ্যালবামের সংগীতায়োজনের কাজ করছেন তাঁর সঙ্গে।
অণিমা রায় এখন আছেন কলকাতায়। ফেসবুকের মাধ্যমে আজ রোববার সকালে সেখান থেকে তিনি জানিয়েছেন, এবার তিনি তাঁর ষষ্ঠ অ্যালবামের কাজ করছেন। রেকর্ডিংয়ের কাজ হচ্ছে ভাইব্রেশন স্টুডিওতে। প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় ছাড়াও কলকাতার প্রখ্যাত কয়েকজন বাদ্যযন্ত্রশিল্পীও কাজ করছেন অণিমার এ অ্যালবামে। নতুন অ্যালবামটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
অণিমা জানিয়েছেন, এ অ্যালবামটি তাঁর গাওয়া রবীন্দ্রসংগীতের ষষ্ঠ অ্যালবাম।
অচেনা পরদেশী (২০০৮), কোথা যাও (২০০৯), আমি চিত্রাঙ্গদা (২০১০), ইচ্ছামতি (২০১২) ও ‘রবির আলো’ (২০১৪) অ্যালবামের পর এ বছর রবীন্দ্র প্রয়াণ দিবসে বেরিয়েছে অণিমার ‘প্রতীক্ষা’।
সর্বশেষ অ্যালবামটিতে গান গেয়েছেন অণিমা রায় আর পাঠ করেছেন কলকাতার বাচিকশিল্পী রত্না মিত্র।

প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় এবং বাদ্যযন্ত্রশিল্পীদের সঙ্গে অণিমা রায়
প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় এবং বাদ্যযন্ত্রশিল্পীদের সঙ্গে অণিমা রায়