অদিতির দুটো অ্যালবাম, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদিতি মহসিন
অদিতি মহসিন

রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিনের দুটি নতুন গানের অ্যালবাম মুক্তি পাচ্ছে। তবে বাংলাদেশে নয়, বেরোচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ভাবনা রেকর্ডস থেকে। একটি হৃদয় বাসনা, অন্যটি ভুবন মোহিনী। শিল্পী বলেন, ১৬ জুন ভারতের কলকাতায় একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলোর মোড়ক খোলা হবে।

শুধু মোড়ক খোলাই নয়, কলকাতায় বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন অদিতি মহসিন। গাইবেন একটি একক অনুষ্ঠানে। তিনি বলেন, একক গানের এই আয়োজন অনেক বড় পরিসরের।সেখানে গাইতে হবে প্রায় ত্রিশোর্ধ্ব গান। নতুন অ্যালবামের গানগুলো সম্পর্কে অদিতি মহসিন বলেন, ‘ভুবন মোহিনীতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্যায়ের গান এবং হৃদয় বাসনায় পূজা, প্রেমসহ বিভিন্ন পর্যায়ের গান। অনেক রবীন্দ্রসংগীত করেছি, ফলে খুব সচেতনভাবে গানগুলো বাছাই করতে হয়েছে। না হলে পুনরাবৃত্তি হতে পারে।’ অদিতির নতুন অ্যালবাম দুটিতে থাকবে ১০টি করে গান। এগুলোর সংগীতায়োজন করেছেন রাহুল চট্টোপাধ্যায়। ১৪ জুন কলকাতায় যাচ্ছেন এই শিল্পী এবার তিনি গাইবেন ভারতীয় বাংলা চ্যানেল আকাশ বাংলার ‘গুড মর্নিং বাংলাদেশ’ অনুষ্ঠানেও।