অনলাইনে 'স্বপ্ন পাখির ডানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী জয় শাহরিয়ার
সংগীতশিল্পী জয় শাহরিয়ার

২০১৩ সালে একটি গান অনলাইনে রিলিজ করেছিলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। ‘ছুতো’ নামের সেই গানটি আলোচনায় এসেছিল বেশ। এবার তারই ধারাবাহিকতায় ‘স্বপ্ন পাখির ডানা’ নামের একটি গান অনলাইনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন এ শিল্পী। গানটি লিখেছেন জয় শাহরিয়ার নিজেই। সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী।

অনলাইনে একটি গান প্রকাশ প্রসঙ্গে শিল্পী বললেন, ‘অনলাইনে গান প্রকাশ করার বড় সুবিধা হলো, সারা বিশ্বের শ্রোতাদের কাছে পৌঁছানো যায়। আমার এ গানটি আইটিউন্স, আমাজন, স্পটিফাই, রেপসডিসহ ২৫০ পোর্টালে সারা বিশ্বব্যাপী শ্রোতারা লিগ্যালি শুনতে পারবেন। এটা আমার জন্য আনন্দের খবর।’

এ ছাড়া আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটি শোনা যাবে জিপি মিউজিকেও। শিল্পী জানালেন, শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।