অনুপমের গান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপম রায়
অনুপম রায়

আজ সোমবার ঢাকায় গান করবেন কলকাতার শিল্পী অনুপম রায়। তাঁর সঙ্গে থাকবেন ঢাকার শিল্পী পারভেজ ও ন্যান্সি। বসুন্ধরা আবাসিক এলাকার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এই অনুষ্ঠান শুরু হবে আজ সন্ধ্যা সাতটায়। ‘দুই বাংলার গান’ শিরোনামে এই ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর শোবিজ। গতকাল রোববার সকালে ঢাকায় আসেন অনুপম আর তাঁর সঙ্গীরা। ওই দিন দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।
‘দুই বাংলার গান’ শিরোনামে এই ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম আয়োজন নিয়ে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে অন্তর শোবিজ। এখানে আরও উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপ্ন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরীন চৌধুরী, বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, শিল্পী পারভেজ এবং আরও অনেকে।
স্বপন চৌধুরী বলেন, এখন থেকে প্রতি মাসে এই অনুষ্ঠান আয়োজন করা হবে। গান করবেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।