অনুরোধের গান নিয়ে অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকদের অনুরোধের গান শোনানোর উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। আজ থেকে প্রচারিত হবে তাদের নতুন অনুষ্ঠান ‘মিউজিক অন ডিমান্ড’। এই অনুষ্ঠানেই শোনানো হবে শ্রোতাদের পছন্দ ও অনুরোধ করা সব গান। এ জন্য ভক্তদের অনুরোধ করতে হবে ই-মেইল, ফেসবুক ও টুইটারের মাধ্যমে। তবে মূল অনুষ্ঠানটি সাজানো হয়েছে তিনটি ধাপে। অনুষ্ঠানটির পরিচালক নন্দিনী ইসলাম জানান, মুক্তি পাওয়া এবং সপ্তাহের জনপ্রিয় মিউজিক ভিডিওর ক্লিপিং নিয়ে অনুষ্ঠানের প্রথম ধাপ ‘নিউ ফাইভ’। এরপর রয়েছে দর্শকদের অনুরোধ করা গান নিয়ে ‘অন রিকোয়েস্ট’। আর সর্বশেষ ধাপ হলো প্রিয় সেলিব্রেটির সঙ্গে আড্ডা।
২২ মিনিট ব্যাপ্তির এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন সামিয়া জাহান। এটি প্রচারিত হবে প্রতি বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে।